শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৮ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ৩৭Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশে আজব কাণ্ড। রীতিমত স্ট্যাম্প পেপারে চুক্তি করে মহিলা গ্রামপঞ্চায়েত প্রধান তাঁর জনপ্রতিনিধিত্বের অধিকার হস্তান্তর করলেন গ্রামেরই একজন ব্যক্তির কাছে! এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। জেলা পঞ্চায়েত দপ্তরের তরফে ওই মহিলা পঞ্চায়েত প্রধানকে কারণ দর্শানোর নোটিশ ধরানো হয়েছে।
ঘটনা মধ্যপ্রদেশের মনসা জনপদ-এর অন্তর্গত দাতা গ্রাম পঞ্চায়েতের। একটি ফটো-কপি ছড়িয়ে পড়েছে সর্বত্র। সেখানে দেখা যাচ্ছে, ৫০০ টাকার স্ট্যাম্প পেপারে পঞ্চায়েত প্রধান কৈলাশী বাই কছাওয়া নিজের জনপ্রতিনিত্বের সংবিধান প্রদত্ত অধিকার গ্রামেরই বাসিন্দা সুরেশ গোড়াসিয়ার কাছে হস্তান্তর করচেন। সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাওয়া ওই চুক্তিতে বলা হয়েছে যে, পঞ্চায়েত প্রধান কৈলাশি বাই ওই পদে ফিরে না আসা পর্যন্ত, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি স্কিম, প্রধানমন্ত্রী আবাস যোজনা, জলাবদ্ধতা মিশন ইত্যাদির কাজ পরিচালনার পাশাপাশি, শ্রী গোড়াসিয়া একজন পঞ্চায়েত প্রধানের সমস্ত দায়িত্ব পালন করবেন। এসবব বিষয়ে ওই সময়কালে কৈলাসী বাই কছাওয়া কোনরকম হস্তক্ষেপ করবেন না এবং শ্রী গোড়াসিয়ার নির্দেশ অনুযায়ী নথিতে স্বাক্ষর করবেন।
দুইজন সাক্ষীর স্বাক্ষরিত নথিতে আরও বলা হয়েছে যে, চুক্তি লঙ্ঘনকারী ব্যক্তিকে চারগুণ ক্ষতিপূরণ দিতে হবে (যদিও চুক্তিতে পরিমাণ উল্লেখ করা হয়নি)।
বিষয়টি জানা হতেই জেলা পঞ্চায়েতের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আমান বৈষ্ণব সাংবাদিকদের জানিয়েছেন যে, কৈলাশী বাই- সুরেশ নামে এক ব্যক্তির কাছে পঞ্চায়ে প্রধান হিসেবে তাঁর অধিকার হস্তান্তর করেছেন বলে একটি অভিযোগ পেয়েছেন। আমান বৈষ্ণব বলেন, "পঞ্চায়েতি রাজ আইনের ৪০ ধারা অনুসারে পঞ্চায়েত প্রধানকে অপসারণের জন্য একটি নোটিশ জারি করা হয়েছে এবং শনিবারের মধ্যে উত্তর জমা দিতে বলা হয়েছে। গ্রাম পঞ্চায়েতের সচিবকে ব্যাখ্যা দেওয়ার জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। উত্তর পাওয়ার পর, আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?