রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | মটরে মেশানো হচ্ছে কৃত্রিম রং! কীভাবে বুঝবেন? না জেনে খেলেই হতে পারে এই সব মারাত্মক ক্ষতি

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ১৯Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: যে কোনও খাবারে কৃত্রিম রং মানুষের শরীরের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে। হলুদ, দুধ কিংবা গোলমরিচে রং মেশানো নিয়ে তো অনেক অভিযোগ শুনেছেন, কিন্তু জানেন মুচমুচে ভেজাল মটরও দেদার বিকোচ্ছে বাজারে? নিত্যদিন রাস্তাঘাটে বেরলেই চোখে পড়ে সবুজ মটর। বাসে,ট্রেনে এই সবুজ মটর কিনে খান অনেকেই। চা-কফি কিংবা নরম পানীয়র সঙ্গে সবুজ মটর বেশ ভাল লাগে খেতে। আর এই মটর তৈরির প্রক্রিয়াতেই ভেজাল রং মেশানোর অভিযোগ উঠেছে।

সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও সামনে এসেছে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, হলুদ মটরে  কৃত্রিম রং মেশানো হচ্ছে। তারপর সেগুলি সূর্যের আলোয় শুকিয়ে নেওয়া হয়। রং মেশানো মটরগুলি ১০ মিনিট ডিপ ফ্রায়েড করা হয়। এবার অতিরিক্ত তেল সরিয়ে নিতে একটি মেশিন ব্যবহার করা হয়। শেষে নুন মিশিয়ে প্যাকেটে ভর্তি করা হয়।

বিশেষজ্ঞদের মত, মটরে এমন  কৃত্রিম  রং মেশানো হচ্ছে যা মানবদেহের জন্য ক্ষতিকারক। সেক্ষেত্রে কীভাবে বাড়িতে ভেজাল মটর শনাক্ত করবেন, তা নিয়েও বিশেষজ্ঞদের তরফে মতামত জানানো হয়েছে। সেই পদ্ধতি হল-

১. প্রথমে কিছু সবুজ মটর একটি স্বচ্ছ গ্লাসে নিন।
২. গ্লাসে জল দিয়ে ভালভাব মটরগুলি মেশান। ৩০ মিনিট অপেক্ষা করুন।
৩. যদি মটরে ভেজাল না থাকে তাহলে জলে কোনও রং মিশবে না। কিন্তু কৃত্রিম রং মেশানো মটরের জল সবুজ হয়ে যাবে।

ভেজাল মটর শরীরে গেলে কী কী ক্ষতি হতে পারে

অ্যালার্জি: ভেজাল মটর খেলে ত্বকে র‌্যাশ, চুলকানি সহ অ্যালার্জির সমস্যা হতে পারে। কিছু ক্ষেত্রে শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা এবং অ্যাজমাও বাড়তে পারে।
হজমের সমস্যা: ভেজাল মটরের কারণে পেটব্যথা, বমি বা ডায়েরিয়ার সমস্যা হওয়ার আশঙ্কা থাকে। আবার অতিরিক্ত খেলে পেটের ব্যাকটেরিয়া এবং পাচন প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাতে পারে।
অতিরিক্ত উত্তেজনা ও আচরণগত প্রভাব: কয়েকটি গবেষণায় দেখানো হয়েছে, কৃত্রিম রং শিশুর মধ্যে অতিরিক্ত উত্তেজনা তৈরি করতে পারে, বিশেষত এডিএইচডি অর্থাৎ অ্যাটেনশন ডিফিশিট হাইপারঅ্যাকটিভিটি ডিসঅর্ডারে আক্রান্ত শিশুদের ঝুঁকি বেশি থাকে। 
ক্যানসার এবং বিষক্রিয়ার আশঙ্কা: মানবদেহে ক্যানসার কোনও সুস্পষ্ট সম্পর্ক পাওয়া যায়নি। তবে খাবারে যে কোনও  কৃত্রিম রঙের দীর্ঘমেয়াদি ব্যবহারে লিভার এবং কিডনির ক্ষতি হতে পারে। সঙ্গে ক্যান্সার হওয়ার ঝুঁকিও বাড়িয়ে দেয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া