শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ০৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৬ : ৪৪Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: বাইক তো সকলেই চালিয়ে থাকেন। তবে যারা আভিজাত্যের বাইক নিয়ে পথে চলেন তাদের কাছে একটি নামই সকলের আগে রয়েছে। তার নাম রয়্যাল এনফিল্ড। রাস্তায় রাজত্ব করতে হলে এই বাইকটি যুগ যুগ ধরে সকলের কাছে পছন্দের। ভারতের বাইক বাজারে বহু নামী কোম্পানি এসেছে। আবার কালের গর্ভে তারা হারিয়েও গিয়েছে। তবে নিজের জাত ধরে রেখে রয়্যাল এনফিল্ড নিজের আধিপত্য ধরে রেখেছে।
কঠিন রাস্তা থেকে শুরু করে লম্বা সফরে যেতে হবে এই বাইকের তুলনা মেলা ভার। প্রজন্মের পর প্রজন্ম তাই একে হাসিমুখে নিজের সফরসঙ্গী করেছে। ডিজিটাল যুগেও তাই বহু যুবকের প্রথম পছন্দ রয়েছে এই বাইকটি। তবে সোশ্যাল মিডিয়াতে এই পুরাতন রয়্যাল এনফিল্ডের পুরোনো বিল ভাইরাল হয়েছে।
১৯৮৬ সালে ছাপা হওয়া এই বিলে লেখা রয়েছে সেই সময় এই বাইকের দাম কত ছিল। সেই সময় রয়্যাল এনফিল্ড ৩৫০ দাম ছিল মাত্র ১৮ হাজার ৭০০ টাকা। যদিও এর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। বর্তমান সময়ে এই মডেলের বাইকের দাম ১ লক্ষ ৩৪ হাজার টাকা। এই দাম আবার বিভিন্ন শহরে বিভিন্ন থাকে। এর সেরা মডেলটি যদি কিনতে চান তাহলে খরচ হবে প্রায় ২ লক্ষ টাকা।
তবে এই বাইকের পুরোনো এই বিল নিয়ে সকলের মধ্যে নতুন করে উৎসাহ তৈরি হয়েছে। এই বিলটি করা হয়েছে ঝাড়খণ্ডের একটি দোকান থেকে। তার ডিলারের নাম ছিল সন্দীপ অটো। তবে এই বিলটি ভাইরাল হওয়ার পরই সকলেই অবাক হয়ে গিয়েছেন।
যুগের পর যুগ ধরে এই বাইকের ডিজাইনে নানা ধরণের পরিবর্তন এসেছে। প্রতিবারেই একে অনেক বেশি আকর্ষণীয় করে তোলা হয়েছে। এখন এই বাইকে সেল্ফ স্টার্টও রয়েছে। এর থেকে বোঝা যায় এই বাইকের প্রতি সকলের উৎসাহ কতটা রয়েছে। এর জনপ্রিয়তা এতটুকু কমেনি। এই মডেলটি রয়্যাল এনফিল্ডের অতি পুরোনো একটি মডেল। এই প্রতিষ্ঠান এবার ৬৫০ সিসি-র একটি নতুন বাইক আনার কথাও ভাবছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?