শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | সিবিল স্কোর নিয়ে বিপত্তি, বিয়ের আগেই কী কাণ্ড ঘটাল পাত্রীপক্ষ জানলে চোখ কপালে উঠবে

Sumit | ০৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৫ : ৪৫Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: যদি আপনার সিবিল স্কোর ঠিক না থাকে তাহলে কোনও ব্যাঙ্ক আপনাকে লোন দিতে চাইবে না। তবে যদি এই সিবিল স্কোর থেকে বিয়ে আটকে যায় তাহলে তার থেকে অবাক করা ঘটনা আর কিছুই হতে পারে না। মূর্তিজাপুরে দুটি পরিবারের মধ্যে এই নিয়ে তৈরি হল বিরাট তরজা। ফল হল একটাই ভেঙে গেল বিয়ে।


প্রথমে দুই পরিবার একে অপরের সঙ্গে কথা বলে। এরপর ধীরে ধীরে এগিয়ে যায় বিয়ের কাজ। তবে এরপরই বিপত্তি। পাত্রীর কাকা নিজে পাত্রের সিবিল স্কোর দেখতে চান। সেটা দেখে তিনি তো আকাশ থেকে পড়েন। পাত্রের সিবিল স্কোর ছিল একেবারে তলানিতে। এরপরই সরাসরি বিয়েতে না করে দেয় পাত্রীপক্ষ। 


পাত্রীর কাকা এরপর বলেন, বর্তমানে ডিজিটাল যুগ চলছে। সেখানে একজন পাত্র যেখানে পাত্রীর সমস্ত কিছু খতিয়ে দেখতে চাইছে। ঠিক তেমনই পাত্রীপক্ষের উচিত পাত্রের সিবিল স্কোরটি চেক করে নেওয়া। যদি তার সিবিল স্কোর ভাল না হয় তাহলে আগামীদিনে ব্যাঙ্ক থেকে লোন সহ অন্য দরকারি কাজ সে করতে পারবে না। পাশাপাশি সেই পাত্র আর্থিকভাবে কতটা শক্তিশালী সেটাও বোঝা যাবে না। বিয়ের পর তাই তৈরি হবে বাড়তি টেনশন। এর থেকে বাঁচতেই এই বিয়ে ভেঙে দেওয়া হল। 

 


সিবিল স্কোর নিয়ে নতুন নিয়ম চালু করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ক্রমশ বেড়ে চলা অভিযোগের ভিত্তিতে এই পরিবর্তন আনা হয়েছে। সহজে ঋণ অনুমোদনের জন্য ভাল সিবিল স্কোর অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন নিয়ম অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে প্রতি ১৫ দিনে একবার করে ক্রেডিট স্কোর আপডেট করা হবে। এই পরিবর্তনের ফলে ব্যাঙ্কগুলি আরও সঠিক ভাবে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিতে পারবে এবং কম স্কোর থাকা ব্যক্তিদের স্কোর উন্নতি করার সুযোগ মিলবে।

 


ব্যাঙ্ক এবং নন-ব্যাঙ্কিং প্রতিষ্ঠানগুলি যখনই কারও ক্রেডিট রিপোর্ট চেক করবে, গ্রাহকদের তা জানাতে হবে। এসএমএস বা ইমেলের মাধ্যমে এই তথ্য দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে গ্রাহকদের আরও স্বচ্ছতা প্রদান করা যাবে। শুধু তাই নয়, ঋণের আবেদন বাতিল হলে গ্রাহককে সেই কারণ জানাতে হবে। এতে গ্রাহকরা বুঝতে পারবেন তাঁদের ক্রেডিট যোগ্যতায় কোন সমস্যা রয়েছে এবং তা কী ভাবে উন্নত করা সম্ভব।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া