শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ০৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৫ : ৩৩Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: এক পেগ, দেড় পেগের মদের বোতল মিলবে যোগী রাজ্যে। ২০২৫–২৬ অর্থবর্ষের জন্য আবগারি নীতির অনুমোদন দিয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন মন্ত্রিসভা। তাতেই বলা হয়েছে ৬০ মিলিমিটার, ৯০ মিলিমিটারের বিদেশি মদের বোতল এবার থেকে মিলবে রাজ্যে। এছাড়া উত্তরপ্রদেশে এবার থেকে কাচের বোতলের বদলে টেট্রা প্যাকে পাওয়া যাবে দেশি মদ।
প্রসঙ্গত, বুধবার রাতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটি ক্যাবিনেট বৈঠক হয়। সেখানে আবগারি আইনের সংস্কার নিয়ে আলোচনা হয়। এরপরই ঘোষণা করা হয়, নতুন আবগারি নীতিতে মদ এবং ভাঙের দোকানের লাইসেন্স এবার ই–লটারির মাধ্যমে পাওয়া যাবে। আগের মতো লাইসেন্স নবীকরণের ব্যবস্থা থাকছে না। ই–লটারিতে যাঁরা মদ এবং ভাং বিক্রির লাইসেন্স পাবেন, রাজ্যে দু’টির বেশি দোকান করতে পারবেন না তাঁরা।
উত্তরপ্রদেশের আবগারি মন্ত্রী নীতিন আগরওয়াল বলেছেন, ‘সরকার রেগুলার ক্যাটেগরিতে বিদেশি মদ ৬০ মিলিলিটার (এক পেগ) এবং ৯০ মিলিলিটারের (দেড় পেগ) মদের বোতল আনার অনুমোদন দিয়েছে। ভেজাল দেশি মদের বিক্রি রুখতে দেশি মদ আর কাচের বোতলে পাওয়া যাবে না। টেট্রা প্যাকে বিক্রি হবে।’ মন্ত্রী আরও বলেছেন, গত সাত বছরে প্রথম বার সে রাজ্যের সমস্ত দেশি, বিদেশি মদের দোকান এবং ভাঙের দোকান ই–লটারি ব্যবস্থার মাধ্যমে বরাদ্দ হবে। নতুন ব্যবস্থায় এক জন আবেদনকারী কেবল একটি আবেদনপত্র জমা করতে পারবেন এবং কোনও ব্যক্তি রাজ্য জুড়ে দু’টির বেশি মদ বা ভাঙের দোকান খুলতে পারবেন না। বিদেশি মদ, বিয়ার, ওয়াইন ইত্যাদি খুচরো বিক্রির জন্য দোকান চালু হবে। নির্ধারিত বিদেশি মদ এবং বিয়ার বিক্রির জন্য অতিরিক্ত লাইসেন্স ফি–ও নেবে না আবগারি দপ্তর।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?