সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | ভুলেও ফাঁস করবেন না দাম্পত্যের এই সব গোপন কথা! প্রিয় বন্ধুকে বললেও আফশোস করবেন

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ০৩Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: কথায় বলে, যে কোনও সম্পর্কের মধ্যে স্বচ্ছতা থাকা জরুরি। বিশেষ করে বন্ধুত্বের মধ্যে কোনও লুকানো রহস্য থাকে না। কিন্তু বিয়ের পর স্বামী-স্ত্রীর মধ্যে কিছু গোপন কথা থাকে যা বন্ধ দরজার বাইরে গেলে দাম্পত্যে সমস্যা তৈরি হতে পারে।

আসলে জীবনসঙ্গী এবং বন্ধু দু’জনেই পৃথক মানুষ। ভিন্ন প্রেক্ষিতে দু’জনের সঙ্গে সম্পর্কের গুরুত্ব আলাদা। কিন্তু দুই সম্পর্কের মধ্যে ভারসাম্য রাখা জরুরি। ঠিক যেমন বন্ধুর সম্পর্কে সবকিছু জীবনসঙ্গীকে বলা উচিত নয়, ঠিক তেমনই বন্ধু যতই আপন হোক না কেন, বিবাহিত জীবনের অনেক গোপন কথা তাঁর কাছেও প্রকাশ্যে আনা ঠিক নয়। অর্থাৎ প্রতিটি সম্পর্কের মধ্যেই সীমারেখা থাকা জরুরি। তাহলে জেনে নিন বিবাহিত জীবনের ঠিক কোন কোন রহস্য বন্ধুকে ভুলেও বলবেন না।

আর্থিক অবস্থা- বিয়ের পর অনেকেরই আর্থিক অবস্থার পরিবর্তন হয়। সংসার চালানোর জন্য বাড়ে খরচ। কিছুদিনের মধ্যে অবস্থা বদলে যেতে পারে। কিন্তু এই সব কিছুই বন্ধুকে বলার প্রয়োজন নেই। কারণ এটি একান্তই স্বামী-স্ত্রীর নিজস্ব বিষয়।

দাম্পত্য কলহ- প্রত্যেক দম্পতির মধ্যে ছোট-বড় বিষয়ে মনোমালিন্য হয়ে থাকে। কিন্তু তা নিয়ে বন্ধুকে বললে সমস্যা আরও বাড়তে পারে। স্বামী-স্ত্রীর ভুলভ্রান্তি নিয়ে বন্ধুর সঙ্গে কথা বললে সম্পর্কে জটিলতা বাড়ার সম্ভাবনা থাকে।

বেডরুমের রহস্য- বিয়ের পর স্বামী-স্ত্রীর মধ্যে কিছু বেডরুম রহস্য থাকে। যা বন্ধুকে বললে দাম্পত্যের সম্পর্কে প্রভাব পড়ে। যদি কোনও রকম শারীরিক সমস্যা হয়, তাহলে বন্ধুকে নয়, বরং চিকিৎসকের পরামর্শ নিন।

শ্বশুর-শাশুড়ির সঙ্গে ঝগড়া- বিয়ের পর অনেক সময়েই শ্বশুর-শাশুড়ির সঙ্গে সমস্যা তৈরি হয়। যদি আপনিও এই সমস্যার সম্মুধীন হন তাহলে চার দেওয়ালের মধ্যেই তা মীমাংসা করার চেষ্টা করুন। বন্ধুকে এক্ষেত্রে জড়ালে অহেতুক ঘরের বিষয় জনসমক্ষে চলে আসবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া