শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ৩১Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: আসতে চলেছে পরীক্ষার মরশুম। এই নিয়ে স্বভাবতই শিক্ষকেরা খুব চাপে থাকবেন। পাশাপাশি চাপে থাকবে স্কুলের পরীক্ষার্থীরাও। অনেকেরই পরীক্ষা নিয়ে ভীতি থাকে। পরীক্ষার ভয়ে বাচ্চাদের যাতে নিদ্রাহীন রাত কাটাতে না হয় সেদিকে অভিভাবকদের নজর দেওয়া জরুরি।
ঠিক কীভাবে একজন হয়ে উঠবে সফল পরীক্ষার্থী?
অনেকেরই ভয় থাকে পরীক্ষা নিয়ে। একজন অভিভাবকের দায়িত্ব থাকে সেই ভয় দূর করা। যাতে তারা আত্মবিশ্বাসী হয়ে ওঠে। এবং পর্যাপ্ত ঘুম, ভাল খাবার এবং শারীরিক কার্যকলাপে অংশগ্রহণ করবে।
এই বিষয়টি নিয়ে সারদা হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ ডা: নিখিল নায়ার শিশুদের মানসিক স্বাস্থ্য রক্ষার জন্য নানা পরামর্শ দিয়েছেন।
যেমন, পরীক্ষার জন্য পড়াশোনা করো। কিন্তু তা বলে, অতিরিক্ত চাপ দেওয়া কিংবা অতিরিক্ত প্রত্যাশা করা এড়িয়ে চলা উচিত। পরীক্ষা যাতে ভাল হয় সেজন্য প্রতিদিন রাতে অন্তত চার ঘণ্টা ঘুমানো জরুরি। নিয়মিত ফলমূল খাওয়া উচিত, স্বাস্থ্যকর ডায়েট এবং পর্যাপ্ত জল খেতে হবে।
সকলের সঙ্গে কথা বলা উচিত। বাবা-মা কিংবা ভাইবোনদের সঙ্গে কথা বলতে ভয় পেও না। সর্বোপরি, নিজের কাজের উপর মনোনিবেশ করো। অন্য আরেকজন ডাক্তার অভিনীত কুমার শিক্ষার্থীদের মধ্যে চাপ এবং উদ্বেগ কমানোর জন্য কিছু টিপস দিয়েছেন।
প্রথমেই রয়েছে, নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। সাফল্যের প্রথম ধাপ হল আত্মবিশ্বাস। যদি বিশ্বাস করো এটি করতে পারবে, তাহলে অর্ধেক যুদ্ধ ইতিমধ্যেই জিতে গিয়েছো। ভয় বা সন্দেহকে কখনওই নিজের মধ্যে প্রশ্রয় দিও না। দৃঢ় সংকল্প এবং আত্মবিশ্বাসী হতে হবে।
দ্বিতীয়ত কঠোর পরিশ্রম সর্বদা সফল হয়। সাফল্যের কোনও শর্টকাট নেই। নিজেকে সংশোধন করতে থাকো, অনুশীলন করতে থাকো এবং নিজেকে এগিয়ে নিয়ে যেতে থাকো। জীবনে নেওয়া প্রতিটি ছোট পদক্ষেপ তোমাকে লক্ষ্যের আরও কাছে নিয়ে আসে।
তৃতীয়ত, পরীক্ষা হয় কেবল জ্ঞানের। তাই যে কোনও পরীক্ষায় শান্ত থেকো, ইতিবাচক মনোভাব নিয়ে চলো।
চতুর্থত, পরিকল্পনা করো: সময়কে কাজে লাগাও। যে কোনও সময়সূচি মেনে জীবনে মেনে চলা উচিত।
পঞ্চমত, অনুশীলন করতে হবে, মক টেস্ট দিতে হবে।
ষষ্ঠত, নিজের স্বাস্থ্যের যত্ন নাও। ভাল খাও এবং অবশ্যই পর্যাপ্ত পরিমাণে খাও। আর একনাগাড়ে পড়ো না। পড়ার মাঝে ছোটো ছোটো বিরতি নাও। এটা যাতে হয় তা অবশ্যই অভিভাবকদের মনে রাখতে হবে।
সপ্তমত, কখনও হাল ছাড়া উচিত নয়। এমন কিছু মুহূর্ত আসতে পারে যখন তুমি ক্লান্ত বা হতাশ বোধ করতে পারো। কিন্তু মনে রাখতে হবে প্রতিটি সাফল্য অর্জনকারী ব্যক্তিই একসময় ছাত্র ছিল। নিজেদের শ্রেষ্ঠত্বের জন্য সর্বদা প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। পরীক্ষা কেবল একটি সিঁড়ি। এটা কখনই চূড়ান্ত গন্তব্য নয়। তাই যারাই পরীক্ষায় অংশ নিয়েছে তারাই বিজয়ী কারণ তারা সাহস করার চেষ্টা করেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?