শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ৪৩Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ওপারে চলছে 'কাশ্মীর সংহতি দিবস' উদযাপন। তার মাঝেই ভারতকে চাপে ফেলতে মরিয়া পাকিস্তান। সূত্রের খবর, গত ৪ ও ৫ ফেব্রুয়ারি পুঞ্চের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাক অনুপ্রবেশকারীরা অতর্কিত আক্রমণ চালায়। যদিও তা ব্যর্থ করে দেয় ভারতীয় সেনা বাহিনী। পাল্টা আক্রমণে নিহত হয় ৭ পাক অনুপ্রবেশকারী। জানা গিয়েছে, নিহতদের মধ্যে তিন জন পাক সেনা জওয়ান। নিহত অনুপ্রবেশকারীরা সম্ভবত আল-বদর গোষ্ঠীর সদস্য ছিল।
আসলে পাকিস্তানি অনুপ্রবেশকারীরা কুখ্যাত বর্ডার অ্যাকশন টিমের (বিটিএ) সহায়তায় ভারতীয় সেনাদের ওপর অতর্কিত হামলা চালাতে চেয়েছিল বলে খবর। বিএটি হল পাকিস্তানের আন্তঃসীমান্ত অপারেশন দল। বর্ডার অ্যাকশন টিমকে এলওসি-তে গোপন হামলা চালানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। পাকিস্তানের এই এজেন্সি সীমান্তে ভারতীয় সেনাদের ওপর আগেও হামলা চালিয়েছে। সূত্র জানায় যে, ভারতীয় সেনারা এলওসি-তে পাকিস্তানি অনুপ্রবেশকারীদের দেখা মাত্রই গুলি করে।
দিন কয়েক আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দাবি করেন যে, আলোচনার মাধ্যমে ভারতের সঙ্গে কাশ্মীর-সহ সমস্ত সমস্যা সমাধান করতে চায় তারা। মজার বিষয় হল, জৈশ-ই-মোহাম্মদ (জেইএম) এবং লস্কর-ই-তৈয়বা (এলইটি)-র মতো সন্ত্রাসবাদী সংগঠনের সদস্যরা পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে (পিওকে) একটি সম্মেলন করে পড়শি দেশের ভণ্ডামি মুখশ খুলে দেয়।
ভারত বারবার বলে আসছে যে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ 'দেশের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং চিরকাল থাকবে'। এছাড়াও দাবি করে যে, সন্ত্রাস ও হিংসামুক্ত পরিবেশে কেবল পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক সম্ভব।
নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার ২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা ধারা ৩৭০ বাতিল করার পর থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক তলানীতে পৌঁছায়। সাম্প্রতিককালে জম্মু অঞ্চলের বিভিন্ন জেলায় জঙ্গি হামলা বেড়েছে, যার মধ্যে ১৮ জন নিরাপত্তা কর্মী-সহ ৪৪ জন নিহত হয়েছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?