সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ২৯Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: বেশ কয়েক মাস আগে কনট্যাক্ট লেন্স পরায় কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়েছিল অভিনেত্রী জসমিন ভাসিনের। দৃষ্টিশক্তি হারাতে বসেছিলেন তিনি। বর্তমানে চিকিৎসা করে সুস্থ রয়েছেন টেলিভিশন অভিনেত্রী। কনট্যাক্ট লেন্স পরে অনেকেরই চোখ জ্বালা, চোখ থেকে জল পড়া, অস্বস্তি হয়। কিন্তু সুন্দর সাজগোজ, চোখের মেকআপের পর চশমার বদলে লেন্স পরতেই যে পছন্দ করেন অনেকে! বিশেষ করে তরুণ প্রজন্মের কনট্যাক্ট লেন্সের প্রতি বেশি ঝোঁক নজরে আসে।
কনট্যাক্ট লেন্স কী
সাধারণত সিলিকন হাইড্রোজেল, হাইডক্সি-ইথাইল মেথাক্রাইলেট দিয়ে লেন্স তৈরি হয়। প্রতিটি লেন্সের ‘ওয়াটার কনটেন্ট’ আলাদা হয়। হার্ড লেন্স মূলত চিকিৎসকদের পরামর্শে নির্দিষ্ট 'ক্লিনিক্যাল কন্ডিশনে' রোগীরা ব্যবহার করে থাকেন। তবে বেশিরভাগ মানুষ দৈনন্দিন ব্যবহারের জন্য সফট লেন্সই পরেন। এমনটা প্রচলিত রয়েছে, লেন্স পরলে মাইনাস পাওয়ার আর বাড়ে না। যদিও এর পিছনে কোনও বৈজ্ঞানিক সত্যতা পাওয়া যায়নি।
লেন্স পরলে কী কী নিয়ম মেনে চলা জরুরি
১. লেন্স ব্যবহারের নির্দিষ্ট সময়সীমা থাকে৷ কোনও লেন্স ১ মাসের জন্য হয়৷ কোনওটা আবার ৩ মাসের, কোনওটা ৬ মাস, বা ১ বছরের৷ রোজের ব্যবহারের জন্যও লেন্স পাওয়া যায়৷ অনেকেই নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও লেন্স ব্যবহার করেন৷ এর ফলে চোখের ক্ষতি হতে পারে৷
২. লেন্স পড়ার আগে ও পরে হাত ভাল করে ধুয়ে নিতে হবে। হাতের জল মোছার জন্য তোয়ালে নয়, কোনও মসলিন কাপড় বা সুতির রুমাল ব্যবহার করলে ভাল।
৩. লেন্স পরে একেবারেই ঘুমিয়ে পরা উচিত নয়।
৪. স্নান কিংবা সুইমিং পুলের ক্লোরিন জলে সাঁতার কাটার সময়ে লেন্স নৈব নৈব চ। লেন্স পরে চোখে জলের ঝাপটা দেওয়াও উচিত নয়।
৫. ব্যবহারের আগে এবং পরে লেন্স ঠিক মতো সলিউশন দিয়ে পরিষ্কার করতে হবে। লেন্সের পাত্রটিও প্রতি তিন মাস অন্তর পরিবর্তন করা উচিত। লেন্স যখন ব্যবহার করবেন না, তখন অবশ্যই পাত্রে সলিউশনে ডুবিয়ে রাখবেন।
৬. চিকিৎসকের পরামর্শ মেনে নির্দিষ্ট ব্র্যান্ডের লেন্স ব্যবহার করার চেষ্টা করুন।
৭. চোখ লাল হয়ে যাওয়া, ব্যথা সহ যে কোনও অস্বস্তি অনুভব হলে তৎক্ষণাৎ লেন্স খুলে রাখা উচিত। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন।
লেন্সের বিপদ
কনট্যাক্ট লেন্স পরলে চোখের ভিতরে অক্সিজেনে প্রবেশ করতে পারে না। তাই কর্নিয়ার জল শুকিয়ে চোখের ক্ষতি হতে পারে। লেন্স পরে মেকআপ করলে অনেক সময় লেন্সে কাজল কিংবা মাস্কারা লেগে যায়। প্রাথমিকভাবে চোখ জ্বালা থেকে শুরু করে চোখের সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে। আবার চোখে পাওয়ার না থাকলেও অনেকে আউটফিটের সঙ্গে মানানসই ভিন্ন রঙের কনট্যাক্ট লেন্স পরেন। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া লেন্স ব্যবহার করা উচিত নয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?