সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

seven protien rich vegetables which can be used to build muscle lif

লাইফস্টাইল | নিরামিষে 'মাসল' হয় না? প্রোটিনে ঠাসা ৭ সবজি ভেঙে দেবে ভুল ধারণা

নিজস্ব সংবাদদাতা | ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ৪৮Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: 'বডি বিল্ডিং' নিয়ে তরুণ প্রজন্মের অনেকেই আগ্রহী। নিয়ম করে জিমে যান তরুণদের একটা বড় অংশ। কিন্তু সুঠাম শরীর পেতে কেবল শরীরচর্চাই যথেষ্ট নয়। দরকার ঠিকমতো প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়াও। আর প্রোটিনসমৃদ্ধ খাবারের কথা বললেই প্রথমে অনেকের মাথায় আসে ডিম-মাছ-মাংসের কথা। সত্যিই আমিষ খাবারে প্রচুর প্রোটিন থাকে। কিন্তু তাই বলে নিরামিষ খাবার একেবারে অবহেলা করা ভুল। অনেকেই জানেন  না, এমন অনেক প্রোটিনসমৃদ্ধ নিরামিষ শাক-সবজি রয়েছে যা পেশি গঠনে সহায়তা করতে পারে। 

১. মুসুর ডাল: মুসুর ডাল প্রোটিনের অন্যতম সেরা উৎস। এতে প্রায় ২৪% প্রোটিন থাকে। মুসুর ডাল অ্যামিনো অ্যাসিডেরও একটি ভাল উৎস। মসুর ডাল ভাত বা রুটির সঙ্গে খাওয়া যেতে পারে।
২. ছোলা: ছোলা আরেকটি প্রোটিন সমৃদ্ধ খাবার। এতে প্রায় ১৯% প্রোটিন থাকে। সঙ্গে থাকে ফাইবার ও আয়রনও। রান্না করে কিংবা সেদ্ধ করে সালাদে মিশিয়ে, যেভাবে খুশি খেতে পারেন ছোলা।
৩. মটরশুঁটি: মটরশুঁটিতে প্রায় ৫% প্রোটিন থাকে। পাশাপাশি এটি ফাইবার ও ভিটামিনেরও ভাল উৎস। মটরশুঁটি তরকারির সঙ্গে মিশিয়ে বা সালাদে দিয়ে খাওয়া যেতে পারে।
৪. সয়াবিন: সয়াবিনও উৎকৃষ্ট মানের প্রোটিনের উৎস। এতে প্রায় ৩৬% প্রোটিন থাকে এবং সয়াবিনে প্রায় সব ধরনের অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। কেবল সয়াবিন নয়, সয়াবিন থেকে প্রাপ্ত অন্যান্য খাবারও খাওয়া যেতে পারে, যেমন - টফু, সয়া মিল্ক বা সয়াবিনের বড়ি।
৫. পনির: পনির একটি দুগ্ধজাত খাবার। এতে প্রায় ২০-২৫% প্রোটিন থাকে। থাকে ক্যালসিয়ামও।
৬. ব্রকলি: শীতকালে সবজির জগতের নতুন সুপারস্টার ব্রকলি। ব্রকলিতেও প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এটি ভিটামিন সি, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টে ঠাসা। সেদ্ধ করে বা সালাদে মিশিয়ে খেতে পারেন।
৭. সূর্যমুখী বীজ: সূর্যমুখীর বীজে প্রায় ২১% প্রোটিন থাকে। সঙ্গে থাকে ভিটামিন ই এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। সূর্যমুখীর বীজ ভেজে বা সালাদে মিশিয়ে খেতে পারেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া