সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | রোজ ডে-তে মনের মানুষকে গোলাপ তো দেবেন? কিন্তু জানেন কোন রঙের গোলাপের কী অর্থ?

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ২৮Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: আকাশে বাতাসে প্রেম প্রেম ভাব। শুরু হয়েছে প্রেমের সপ্তাহ। পোশাকি নাম 'ভ্যালেন্টাইন'স উইক'। ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত রোজই মনের মানুষকে ভালবাসা প্রকাশের এক একটি বিশেষ দিন। আর প্রেম প্রকাশে ফুলের চেয়ে ভাল কী বা হতে পারে! গল্প-উপন্যাস হোক কিংবা রূপোলি পর্দা, গোলাপ সবসময়েই ভালবাসা, প্রেমের প্রতীক। সিনেমার নায়ক-নায়িকাদের মতো বাস্তবে মনের মানুষের গোলাপ হাতে প্রেম নিবেদন, বইয়ের ভাঁজে লুকিয়ে রাখা সেই শুকনো গোলাপ-সবেতেই সূক্ষ্ম প্রেমের অনুভূতি। তাই তো আজ ৭ ফেব্রুয়ারি শুরুতেই 'রোজ ডে'। 

আজকের দিনে কেউ গোলাপ ফুল দিয়ে পছন্দের মানুষকে মনের কথা জানাবেন, আবার কেউ বা বহু পুরনো সম্পর্ক একটু চাঙ্গা করবেন। আপনিও কি আজ প্রিয় মানুষকে গোলাপ উপহার দেবেন? তবে শুধুই লাল-হলুদ নয়, হরেক রঙের গোলাপ দিতে পারেন। তবে তার আগে জেনে নিন কোন রঙের গোলাপের কী  অর্থ। 

লাল গোলাপ-  লাল রঙ প্রেম এবং আবেগের প্রতীক। লাল গোলাপ সাধারণত ভালবাসা প্রকাশ করতে এবং আন্তরিক প্রতিশ্রুতি দিতে ব্যবহৃত হয়।

সাদা গোলাপ- ভালবাসা, সম্মানের প্রতীক সাদা গোলাপ। কাছের মানুষকে অর্থপূর্ণ উপহার হিসাবে কিংবা কোনও সাজসজ্জায় এই গোলাপ ব্যবহৃত হয়। 

হলুদ গোলাপ- বন্ধুত্ব, সম্পর্কের উষ্ণতা, সুখ এবং ইতিবাচক মনোভাবের প্রতীক হলুদ গোলাপ। খুব কাছের বন্ধুকে হলুদ গোলাপ দিতে পারেন। 

নীল গোলাপ- নীল গোলাপ সংবেদনশীলতা এবং মানসিক শক্তির প্রতীক। প্রাপকের প্রতি গভীর আবেগ এবং বোঝাপড়া প্রকাশ করতেও নীল গোলাপ দিতে পারেন। 

পীচ গোলাপ: সহানুভূতি, বিনয় এবং আন্তরিকতা বোঝায় পীচ গোলাপ। প্রকৃত প্রতিশ্রুতির অঙ্গীকার বোঝাতে প্রেমিক-প্রেমিকারা পীচ গোলাপ উপহার দিয়ে থাকেন। 

গোলাপি গোলাপ- কমনীয়তা এবং সৌন্দর্যের প্রতীক গোলাপি প্রতীক। কারও কাজের প্রশংসা নিখুঁতভাবে প্রকাশের জন্যও এই রঙের গোলাপ উপহার দেওয়া হয়। 

বেগুনি গোলাপ- এই গোলাপ মুগ্ধতা এবং রহস্যের প্রতীক। ফ্যাকাশে বেগুনি বা ল্যাভেন্ডার গোলাপ বিশেষভাবে 'প্রথম দর্শনে প্রেম' বোঝাতে উপহার দেওয়া হয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া