সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | নতুন বাড়ি তৈরি করতে হিমসিম অবস্থা, কার দিকে তাকিয়ে রয়েছেন লস অ্যাঞ্জেলসের বাসিন্দারা

Sumit | ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ২০Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: দাবানলের করাল গ্রাসে ঝলসে গিয়েছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস। এবার ফের নতুন করে সেখানে ঘর তৈরির পালা। তবে যেহেতু এখানকার বেশিরভাগ বাড়ি কাঠের তৈরি তাই ফের সেইপথেই কাজ করতে চাইছেন এখানকার বাসিন্দারা।


তবে এখানেই তৈরি হয়েছে বাড়তি মাথাব্যাথা। যে সংখ্যায় বাড়ি তৈরি করতে হবে সেইমতো কাজের লোক নেই। পাশাপাশি যে কাঠ দিয়ে বাড়ি তৈরি করা হয় সেই কাঠ এখন মিলছে না। আর যদিও বা মিলছে তার দাম প্রায় ৮০ শতাংশ বেশি। ক্যালিফোর্নিয়া সরকার সকলকে বাড়ি তৈরি করার আশ্বাস দিয়েছিল। তবে এবার সেই প্রতিশ্রুতি রাখতে হিমসিম খাচ্ছে সেখানকার সরকার।

 


কানাডা থেকে বাড়ি তৈরির কাঠ নিয়ে আসতে চাইছে সেখানকার সরকার। তবে এতটা দীর্ঘ পথ পার করে যদি কাঠ নিয়ে আসা হয় তাহলে যে খরচ হবে তা যোগাড় করতে হিমসিম খেতে হবে। পাশাপাশি যাদের বাড়ি তৈরি করা হবে তারা এখন পথের ভিখারি। ফলে সেখান থেকে টাকা আসার কোনও উপায় নেই। 


এখানকার বাসিন্দাদের বাড়তি চাপ হয়েছে কাজের অভাব। ফলে সেখান থেকে যদি মানুষের হাতে কাজ না থাকে তাহলে তারা ফের কীভাবে নিজেদের অবস্থার উন্নতি করবে। সপ্তাহের পর সপ্তাহ কেটে গেলেও পরিস্থিতি বদলায়নি। তাই এটিও একটি বাড়তি চিন্তা প্রশাসনের মাথায়।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই কানাডা থেকে আসা জিনিসের রপ্তানিতে ২৫ শতাংশ ট্যারিফের ঘোষণা করেছেন। এরফলে সেখানে আরও বেশি চাপ তৈরি হয়েছে। নতুনভাবে বাড়ি তৈরি করতে সেখানে এখন যে পরিমান টাকার দরকার তা যোগাড় করাই এখন প্রধান চ্যালেঞ্জ। এখানকার বাসিন্দারা এখন সকলেই তাকিয়ে রয়েছেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে। যদি তিনি আসরে নেমে বিশেষ কোনও আর্থিক সহায়তা দেন তাহলে এখানকার বাসিন্দারা হাঁফ ছেড়ে বাঁচেন। 


যেভাবে কাঠের বাড়ি তৈরি করতে খরচ হবে সেদিকে যদি দেখা যায় তাহলে বহু কোটি টাকার খেলা রয়েছে। অন্যদিকে সদ্য সিংহাসনে বসা ট্রাম্প এখনই দুম করে এত টাকা ঝুঁকি নিতে চাইছেন না। তাই সেখানেও ব্যাকফুটে চলে গিয়েছেন ক্যালিফোর্নিয়ার বাসিন্দারা। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া