শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Who is the mystery man who may inherit 500 crores of asset of Ratan Tata

দেশ | এক রহস্যময় ব্যক্তির জন্য ৫০০ কোটি টাকা উইল করে রেখে গিয়েছেন রতন টাটা, কে তিনি?

AD | ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ৩১Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: প্রয়াত ব্যবসায়ী রতন টাটা তাঁর সম্পদের প্রায় এক তৃতীয়াংশ এক রহস্যময় ব্যক্তির জন্য রেখে গেছেন। ৯ অক্টোবর, ২০২৪ প্রয়াত হয়েছেন রতন টাটা। তাঁর উইলে লেখা রয়েছে ৫০০ কোটি টাকার সম্পদ তিনি মোহিনী মোহন দত্ত নামে একজনের জন্য রেখেছেন। যিনি টাটার পরিবার এবং ঘনিষ্ঠমহলের কাছেও খুব একটা পরিচিত। উইলে তাঁকে টাটার সম্পত্তির একজন উত্তরাধিকারী হিসেবে উল্লেখ করা হয়েছে।

কে এই মোহিনী মোহন দত্ত? 

ঝাড়খন্ডের জামশেদপুরের একজন উদ্যোগপতি মোহিনী মোহন দত্ত। ২০১৩ সালে তৈরি ভ্রমণ সংস্থা স্ট্যালিয়ন-এর মালিক তিনি। পরে তাঁর সংস্থা টাটা গ্রুপের তাজ হোটেলের সঙ্গে মিশে যায়। মোহিনীর কাছে স্ট্যালিয়নের ৮০ শতাংশ অংশীদারিত্ব ছিল। টাটা গ্রুপের হাতে ছিল বাকি ২০ শতাংশ। তিনি টিসি ট্রাভেল সার্ভিসেসেরও ডিরেক্টর ছিলে ছিলেন। যা ভ্রমণ সংস্থা থমাস কুকের পূর্ববর্তী সহযোগী প্রতিষ্ঠান ছিল। 

রতন টাটার শেষকৃত্যে সাংবাদিকদের মোহিনী জানিয়েছিলেন ২৪ বছর বয়সে তাঁর সঙ্গে টাটার প্রথম আলাপ। সেই থেকে টানা ছয় দশক এক সঙ্গে কাজ করেছেন তাঁরা। মোহিনীর দুই কন্যাসন্তান রয়েছেন। তাঁদের একজন টাটা ট্রাস্টের কাজ করেছেন নয় বছর। এর আগে তিনি তাজ হোটেলে কাজ করেছেন। 

টাটা গ্রুপের ০.৮৩ শতাংশের মালিক ছিলেন রতন টাটা। তাঁর আনুমানিক মোট সম্পদের পরিমাণ ছিল ৮০০০ কোটি টাকা। তিনি তাঁর বেশিরভাগ সম্পদ দাতব্য প্রতিষ্ঠানে দান করে গিয়েছেন। তাঁর মৃত্যুর প্রায় দুই সপ্তাহ পর উইল প্রকাশ করা হয়। সেখানে তাঁর ভাই, সৎ-বোন, তাঁর বহু বছরের গৃহকর্মী এবং তাঁর অ্যাসিসট্যান্ট সহকারী শান্তনু নাইডু-সহ বেশ কয়েকজনের মধ্যে সম্পদ ভাগ করে দেওয়া করা হয়েছে। পোষ্য কুকুর টিটোর যত্ন নিশ্চিত করার জন্যও ব্যবস্থা করে রেখে গিয়েছেন টাটা। সেখানেই মোহিনী মোহন দত্তের জন্যও ৫০০ কোটির সম্পত্তি রেখে গিয়েছেন তিনি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া