শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ভয়াবহ, ধর্ষণের প্রতিবাদ করায় চলন্ত ট্রেন থেকে লাথি মেরে ফেলে দেওয়া হল গর্ভবতী মহিলাকে

RD | ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ১৭Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ভয়াবহ ঘটনা। ধর্ষণের প্রতিবাদ করেছিলেন গর্ভবতী মহিলা। তাই চলন্ত ট্রেন থেকে লাথি মেরে ফেলে দেওয়া হল ওই মহিলাকে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ তামিলনাড়ুর কোয়েম্বাটুরে দুর্ঘটনাটি ঘটে। পরে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, ৩৬ বছর বয়সি মহিলা রেবতী একাই কোয়েম্বাটুর-তিরুপতি ইন্টারসিটি এক্সপ্রেসে উঠেছিলেন। অন্ধ্রপ্রদেশের ত্রিপ্পুর থেকে চিত্তুরে যাচ্ছিলেন তিনি। আরপিএফ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম হেমরাজ (২৭)। ভোর ৬টা ৪০ নাগাদ একটি অসংরক্ষিত টিকিট নিয়ে এক্সপ্রেস ট্রেনের মহিলা কোচেই চেপে বসে হেমরাজ। সে সময় ওই কোচে আরও সাতজন মহিলা সওয়ারী ছিলেন। 

ট্রেনটি সকাল ১০টা ১৫ নাগাদ জোলারপেট্টাই স্টেশনে পৌঁছলে অনান্য সব মহিলারা কামরা থেকে নেমে যান। কিছুক্ষণ পরে অভিযুক্ত ওই গর্ভবতী মহিলাকে দেখতে পেয়ে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। মহিলা বাধা দিলে পরিস্থিতি জটিল হয়। সেই রাগেই মহিলাকে লাথি মেরে যুবক চলন্ত ট্রেন থেকে ফেল দেয়। জানা গিয়েছে যে, মহিলার হাত, পা এবং মাথায় গুরুতর চোট লেগেছে। 

জখম ওই গর্ভবতী মহিলা বর্তমানে ভেলোর সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনার তদন্তে নেমে আরপিএফ জানতে পেরেছে, ওই মহিলা বাপের বাড়িতে মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। 

পুলিশ জানিয়েছে যে, অভিযুক্ত একজন অভ্যাসগত অপরাধী এবং একই ধরনের মামলায় আগেও দোষী সাব্যস্ত হয়েছিলেন। অভিযুক্ত হেমরাজকে এর আগেও হত্যা ও ডাকাতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া