শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

RBI cuts repo rate 25 basis points after five years

বাণিজ্য | দীর্ঘ পাঁচ বছর পর রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমালো আরবিআই, সস্তা হতে পারে বাড়ি-গাড়ির ঋণ

AD | ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৬ : ১৩Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: দেশের জনগণকে স্বস্তি দিতে বড় ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। দীর্ঘ পাঁচ বছর পর রেপো রেট কমালো দেশের শীর্ষ ব্যাঙ্ক। আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা শুক্রবার মুদ্রানীতি কমিটি (মনিটারি পলিসি কমিটি বা এমপিসি)-র বৈঠকের পর জানান, ২৫ বেসিস পয়েন্ট কমানো হচ্ছে রেপো রেট। নতুন রেপো রেট ৬.২৫ শতাংশ। এই ঘোষণার পরে ঋণে সুদের হার কমাতে পারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলি। এর ফলে গাড়ি-বাড়ির ঋণে সাশ্রয় হবে সাধারণ মানুষের।

গত বুধবার বৈঠকে বসে বুধবার বৈঠকে বসেছে শীর্ষ ব্যাঙ্কের কেন্দ্রীয় মুদ্রানীতি কমিটি। আরবিআইয়ের নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রার এটি প্রথম এমপিসি বৈঠক। আরবিআইয়ের সুদের হারকে রেপো রেট বলা হয়। দেশের সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কগুলিকে রিজার্ভ ব্যাঙ্ক যে সুদের হারে ঋণ দিয়ে থাকে তাকেই রেপো রেট বলে। আর্থিক বিশ্লেষকরা আন্দাজ করেছিলেন, রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমাতে পারে কেন্দ্রীয় ব্যাঙ্ক। কারণ, গত ১ ফেব্রুয়ারি, শনিবার সংসদে পেশ করা বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বার্ষিক ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে একটা টাকাও কর দিতে হবে না বলে ঘোষণা করেছেন। সেই ঘোষণায় স্বস্তি পেয়েছে মধ্যবিত্তের মানুষ। সকলেই চেয়েছিলেন আরবিআই সুদ কমাবে কি না। শুক্রবার সুদের হার কমানোর কথা ঘোষণা করল এমপিসি।

এই ঘোষণার পূর্বে রেপো রেট ছিল ৬.৫ শতাংশ। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস থেকে তা অপরিবর্তিত রয়েছে। ২০২০ সালের মে মাসে কোভিড অতিমারির সময় শেষ বার রেপো রেট কমানো হয়েছিল। টানা ১১ বার রেপো রেট অপরিবর্তিত রেখেছিল রিজার্ভ ব্যাঙ্ক। 


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া