শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

How Man illegal Indians have been deported from US in last 15 years, S jaishankar shared official Data

দেশ | ১৫ বছরে কত জন অবৈধ ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়েছে আমেরিকা? তথ্য দিলেন বিদেশমন্ত্রী

AD | ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৫ : ২১Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: পায়ে শিকল বেঁধে, হাতকড়া পরিয়ে আমেরিকায় অবৈধভাবে বসবাসকারী ১০৪ জন ভারতীয়কে বুধবার দেশে ফেরত পাঠিয়েছে ডোনাল্ড ট্রাম্প সরকার। আমেরিকা প্রশাসনের এ হেন নিষ্ঠুর পদক্ষেপের জেরে বিরোধীদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে কেন্দ্রকে। বৃহস্পতিবার রাজ্যসভায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ''এমন ঘটনা শুধু ভারতীয়দের সঙ্গে হচ্ছে না।'' এর পরেই তিনি জানান, গত ১৫ বছরে ১৫ হাজার ৭৫৬ জন অবৈধ ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়েছে আমেরিকা। ২০০৯ সাল থেকে এই প্রক্রিয়া চলছে।

জয়শঙ্করের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে সবচেয়ে বেশি ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছিল। সেই সংখ্যা ছিল ২০৪২। ২০২০ সালে ফেরত পাঠানো হয়েছিল ১৮৮৯ জনকে। ২০০৯-এ ৭৩৪ জন, ২০১০-এ ৭৯৯ জন, ২০১১-এ ৫৯৭ জন, ২০১২-এ ৫৩০ জন, ২০১৩-এ ৫১৫ জন, ২০১৪-এ ৫৯১ জন, ২০১৫-এ ৭০৮ জন, ২০১৬-এ ১৩০৩ জন, ২০১৭-এ ১০২৪ জন, ২০১৮-এ ১১৮০ জন, ২০১৯-এ ২০৪২ জন, ২০২০-তে ১৮৮৯ জন, ২০২১-এ ৮০৫ জন, ২০২২-এ ৮৬২ জন, ২০২৩-এ ৬১৭ জন, ২০২৪-এ ১৩৬৮ জন এবং ২০২৫-এর ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ১০৪ জনকে দেশে ফেরত পাঠিয়েছে আমেরিকা।

জয়শঙ্কর রাজ্যসভায় বলেন, ‘‘বিতাড়িত অবৈধবাসীদের সঙ্গে যাতে কোনও দুর্ব্যবহার না করা হয় তা নিশ্চিত করতে ভারত সরকার আমেরিকার সঙ্গে যোগাযোগ রেখেছিল।’’ অমৃতসরে ফেরত আসা অবৈধ ভারতীয়দের কয়েক জন জানিয়েছেন, পুরো বিমানযাত্রাতেই তাঁদের হাত-পা বাঁধা ছিল। মার্কিন নিয়মের কথা তুলে ধরে এস জয়শঙ্কর বলেছেন, "হাতকড়া পরিয়ে বিমানে তোলা আমেরিকার নিয়ম। কিন্তু মহিলা ও শিশুদের হাতকড়া পরানো হয়নি। বাকিদেরও শৌচাগারে যাওয়ার সময় হাতকড়া খুলে নেওয়াও হয়েছে।"

বুধবার দুপুরে অবৈধ অভিবাসীদের নিয়ে অমৃতসরের শ্রী গুরু রামদাসজি বিমানবন্দরে অবতরণ করে মার্কিন সেনাবাহিনীর সামরিক বিমান। বিমানটি মঙ্গলবার টেক্সাস থেকে রওনা দিয়েছিল। ১০৪ জনের মধ্যে মধ্যে ৩৩ জন হরিয়ানার, ৩৩ জন গুজরাতের, ৩০ জন পাঞ্জাবের, ৩ জন মহারাষ্ট্রের, ৩ জন উত্তরপ্রদেশের এবং ২ জন চণ্ডীগড়ের বাসিন্দা। এই দলে ১৯ জন মহিলা এবং ১৩ জন নাবালকও ছিল। যার মধ্যে চার বছরের একটি ছেলে এবং পাঁচ এবং সাত বছরের দু'টি মেয়েও ছিল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া