শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৪ : ৪৬Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: দিল্লি বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ শনিবার। বিভিন্ন সংস্থার সমীক্ষা বলছে আড়াই দশক পর দিল্লির ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। এর পরেই বোমা ফাটিয়েছেন আম আদমি পার্টি (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তাঁর অভিযোগ, দল ভাঙাতে চাইছে বিজেপি। ১৬ জন আপ বিধায়ককে ১৫ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে বিজেপিতে যোগ দেওয়ার জন্য। শুধু তা-ই নয়, জিতলে মন্ত্রীত্বের আশ্বাসও দেওয়া হয়েছে। একই অভিযোগ তুলেছেন আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংহ। তাঁর দাবি, বিধানসভা নির্বাচনে তাঁদের সাত জন প্রার্থীকে জেতার পর বিজেপিতে যোগদানের প্রস্তাব দেওয়া হচ্ছে।
বিভিন্ন সংস্থার এক্সিট পোলের সমীক্ষা অনুযায়ী, ৪৫-৫৫টি আসন পেতে পারে বিজেপি। ধরাশায়ী হতে পারে আপ। সেদিকে ইঙ্গিত করেই কেজরিওয়াল বলেন, ''সবাই যখন বলছে বিজেপি জিতবে, তাহলে আমাদের দল ভাঙাতে হচ্ছে কেন?'' এর পরেই তোপ দেগে তিনি বলেন, ''এই সব ভুয়ো সমীক্ষার উদ্দেশ্যই হল কিছু প্রার্থীর উপর চাপ সৃষ্টি করা। কিন্তু আমাদের কাউকেই টলানো যাবে না।''
সুলতানপুর মাজরা থেকে আপ প্রার্থী তথা দিল্লির মন্ত্রী মুকেশ অহলাওয়াতও কেজরিওয়ালের সুরে সুর মিলিয়ে দাবি করেন, তিনিও দল পরিবর্তনের প্রস্তাব পেয়েছেন। তিনি বলেন, ''একটি নম্বর থেকে আমার কাছে ফোন এসেছিল। আমাকে বলা হয়েছিল যে তাদের সরকার গঠন করা হচ্ছে। যদি আমি আপ ছেড়ে তাদের দলে যোগ দিই তাহলে তারা আমাকে মন্ত্রী করবে এবং ১৫ কোটি টাকা দেবে। কিন্তু কেজরিওয়াল এবং আপ আমাকে যে সম্মান দিয়েছে সে জন্য মৃত্যুর আগে পর্যন্ত আমি দল ত্যাগ করব না।''
আপের অভিযোগ খারিজ করে, দিল্লি বিজেপির প্রধান বীরেন্দ্র সচদেব বলেন, ''আপের দাবি তাদের হতাশার ফল। কারণ তারা বুঝতে পেরেছেন তার এবার হেরে যাবেন। সঞ্জয় সিংহের উচিৎ অভিযোগ প্রত্যাহার করে ক্ষমা চাওয়া। নয়তো আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি হয়তো ভুলে যাচ্ছেন তাঁর বিরুদ্ধে এখনও মানহানির মামলা চলছে।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?