শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'ঐতিহ্যবাহী পোশাক পরা উচিত-ইংরাজিতে কথা বলার দরকার নেই', হিন্দুদের বড় পরামর্শ মোহন ভাগবতের

RD | ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ০৫ : ৩৬Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ফের নিদান রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবতের। কেরলের এক অনুষ্ঠানে গিয়ে সংঘ প্রধানের পরামর্শ, হিন্দুদের নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরা উচিত ও ইংরাজি ভাষা বলাও বন্ধ করা দরকার।  

কেরলের পাঠানমথিত্তা জেলার পাম্পা নদীর তীরে এক ধর্মীয় সমাবেশে যোগ দেন সংঘ প্রধান মোহন ভাগবত। সেখানেই তিনি হিন্দুদের জন্য একাধিক নির্দেশ দেন। তাঁর কথায়, ধর্ম হল হিন্দুধর্মের আত্মা এবং প্রত্যেকেরই তা ব্যক্তিগতভাবে পালন করা উচিত। প্রতিটি পরিবারের সপ্তাহে অন্তত একবার প্রার্থনা করার জন্য একত্রিত হওয়া উচিত। আলোচনা করা উচিত যে, তাদের বর্তমান জীবনধারা ঐতিহ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা।

ভাগবত বলেন, "আমাদের এটাও বিবেচনা করা উচিত যে আমরা যে ভাষায় কথা বলি, যে স্থানে আমরা ভ্রমণ করি এবং আমাদের পোশাক ঐতিহ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা। আমাদের নিজেদের এলাকার বিভিন্ন স্থানে ভ্রমণ করা উচিত এবং আমাদের ভাইদের সঙ্গে দেখা করা উচিত যাঁদের সাহায্যের প্রয়োজন। আমাদের ইংরেজিতে কথা বলা উচিত নয় এবং আমাদের স্থানীয় খাবার খাওয়া উচিত। পাশ্চাত্যের পোশাক না পরে, কোনও অনুষ্ঠানে যোগদানের সময় হিন্দুদের নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক পরা উচিত।" 

জানা গিয়েছে যে, আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলায় থাকবেন সংঘ প্রধান ভাগবত। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া