সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ০৩ : ৫৩Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: আজকাল কর্মব্যস্ততার যুগে চুলের যত্ন নেওয়ার সময় পান না অনেকেই। ফলে চুল পড়া থেকে রুক্ষ-শুষ্ক হয়ে যাওয়া, কমবয়সেই চুলের নানা সমস্যা দেখা যায়। তাই রোজকার জীবনে চুলের নূন্যতম যত্ন নেওয়া জরুরি। দিন যত্ন না নিলেও রাতে ঘুমানোর আগে চুল ভাল করে আঁচরানোর পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে চুল বেঁধে নাকি খোলা রেখে ঘুমানো উচিত, তার উপরও চুলের স্বাস্থ্য নির্ভর করে। অনেকে খোলা চুলে ঘুমাতেই পছন্দ করেন, কারওর আবার চুল বেঁধে কিংবা বিনুনি বেঁধে ঘুমালে আরাম হয়। তবে জানেন কি চুলের জন্য কোনটা ভাল? জেনে নেওয়া যাক-
আসলে রাতে ঘুমোনোর সময় চুল কীভাবে রাখছেন তার উপর শুধু চুল ফেটে যাওয়াই নয়, চুল পড়াও নির্ভর করে। বিশেষজ্ঞদের মতো, চুল লম্বা হলে হালকা ঢিলেঢালা বিনুনি করে ঘুমানোই ভাল। এর ফলে চুলে জট কম লাগে। চুল ভেঙে যাওয়া আটকায়। তবে বিনুনি যেন খুব টাইট না হয়। তাহলে চুলের গোড়ার উপর চাপ পড়তে পারে। হালকা ও ঢিলেঢালা বিনুনিই চুলের গোড়া ঠিক রাখে। এতে চুল পড়া যেমন কম হয়, তেমনই দ্রুত বাড়ে চুল।
চুল ছোট হলে অবশ্য বিনুনি করে ঘুমানো যায় না। তখন চাইলে খোলা চুলে ঘুমাতে পারেন। সেক্ষেত্রে জট ও ভাঙার হাত থেকে বাঁচাতে সিল্ক বা সাটিনের বালিশ ব্যবহার করতে পারেন। এতে চুলের আর্দ্রতা বজায় থাকে। একইসঙ্গে চুলেোর গোড়া আলগা হয়ে যায় না, চুল পড়াও কমে। চুলে বিনুনি বেঁধে কাপড় জড়িয়ে নিলে সবচেয়ে ভাল হয়। এছাড়া চুল খোলা রাখলে মাথার ত্বকে রক্ত চলাচল ঠিক থাকে। ফলে চুলের গোড়া মজবুত থাকে।
বেঁধে কিংবা খোলা চুল, যেভাবেই ঘুমান না কেন, ভিজে চুলে কখনও শোয়া উচিত নয়। কারণ ভেজা চুল সহজে দুর্বল হয় এবং ভেঙ্গে যেতে পারে। আর অবশ্যই ঘুমানোর আগে চুল আঁচড়াতে ভুলবেন না! এতেই চুলের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাবেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?