রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ০৫Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: আমেরিকায় অবৈধভাবে বসবাসকারী ১০৪ জন ভারতীয় নাগরিককে সম্প্রতি দেশে ফেরত পাঠানো হয়েছে। বুধবার একটি সামরিক বিমানে অবৈধ ভারতীয়দের নিয়ে অমৃতসরের শ্রী গুরু রামদাস জি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির অধীনে এই প্রথম অবৈধ ভারতীয় দেশে ফেরত পাঠানো হল। ১০৪ জনের মধ্যে মধ্যে ৩৩ জন হরিয়ানার, ৩৩ জন গুজরাতের, ৩০ জন পাঞ্জাবের, ৩ জন মহারাষ্ট্রের, ৩ জন উত্তরপ্রদেশের এবং ২ জন চণ্ডীগড়ের বাসিন্দা। এই দলে ১৯ জন মহিলা এবং ১৩ জন নাবালক ছিল, যার মধ্যে চার বছরের একটি ছেলে এবং পাঁচ এবং সাত বছরের দু'টি মেয়েও ছিল। শুধু ভারতীয়রাই নন বিভিন্ন দেশের অবৈধ বাসিন্দারে তাঁদের দেশে ফেরত পাঠানো হচ্ছে।
নির্বাচনী প্রচারেই অবৈধ অভিবাসন মোকাবিলার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় ফিরে সেই কথা রাখছেন তিনি। অবৈধ অভিবাসন মোকাবিলায় ভারত ও আমেরিকার মধ্যে সম্প্রতি আলোচনাও হয়। যদিও এর আগে অবৈধ ভারতীয়দের প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছিল। কিন্তু সামরিক বিমানে দেশে পৌঁছে দেওয়ার পদক্ষেপ এই প্রথম।
অভিবাসন আইন লঙ্ঘন করে যাঁরা আমেরিকায় বসবাস করছেন তাঁদেরই নিজেদের দেশে ফেরত পাঠানো হচ্ছে। মার্কিন অভিবাসন দপ্তর এই বিষয়টি দেখাশোনা করে। বিভিন্ন কারণে নাগরিকত্ব অবৈধ হতে পারে যেমন, ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া বা ভিসার অপব্যবহার, অপরাধমূলক কার্যকলাপ ইত্যাদি। যাঁরা এই সব নিয়মভঙ্গ করেন তাঁদের দেশে ফেরত পাঠানোর সম্ভাবনা থাকে। আইন লঙ্ঘনকারীকে প্রথমে আটক করে একটি ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়। বিচার বিভাগের অধীনে অবস্থিত অভিবাসন আদালতে হাজির না না করানো পর্যন্ত তাঁরা সেখানেই থাকেন। এরপর আদালত অভিবাসী আশ্রয় চান কি না তা পর্যালোচনা করে এবং পরিস্থিতির উপর ভিত্তি করে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
ভারত এবং আমেরিকার মধ্যে কূটনৈতিক আলোচনার মাঝেই ১০৪ জনকে দেশে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। আমেরিকা বহুদিন ধরেই ভারতের বৃহত্তম বানিজ্য সঙ্গী। বিশেষ করে এশিয়ায় চীনের প্রভাব ক্রমশ বৃদ্ধি হওয়ায় দুই দেশই নিজেদের কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধি করতে আগ্রহী। আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। উভয় পক্ষই অভিবাসন সংক্রান্ত উদ্বেগগুলি নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?