শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | আধারে বন্ধ হবে জালিয়াতি, আগামী সপ্তাহেই চালু হবে নতুন পোর্টাল

Sumit | ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ২৬Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: আধার প্রমাণীকরণের জন্য এবার চালু হতে চলেছে নতুন পোর্টাল। ইউআইডিএআই দ্রুত চালু করবে এই পোর্টাল। ইউআইডিএআই-এর ডেপুটি ডিরেক্টর মনীষ ভারদ্বাজ জানিয়ে দিয়েছেন এই কথা। তিনি বলেন, আগামী সপ্তাহের মধ্যেই এই নতুন পোর্টাল চালু হয়ে যাবে।


সমস্ত ধরণের আধার প্রমাণীকরণ এই পোর্টাল থেকে করা যাবে। কেন্দ্রীয় সরকার আধার নিয়ে যেসব নিয়ম চালু করেছেন সেগুলি সবই এই পোর্টালের মাধ্যমে দেখতে পারবেন ভারতীয়রা। বহু ধরণের সমস্যা তৈরি হয়ে থাকে আধার কার্ড থেকে। এবার থেকে এই সব ধরণের কাজ করা যাবে এই পোর্টাল থেকে। 


এই পোর্টালে গিয়ে সমস্ত ধরণের তথ্য আপলোড করলেই সেখান থেকে আধার নিয়ে সমস্ত কাজ করতে পারবেন। আধার কার্ড নিয়ে অনেক ধরণের জালিয়াতি হয়ে থাকে। সেইসব জালিয়াতি ধরতে এবার থেকে কাজ করবে নতুন এই পোর্টাল। 


দেশের জনসংখ্যা বোঝার জন্য বর্তমানে দুটি পৃথক বিভাগে আধার কার্ডকে ভাগ করা হয়েছে। প্রথম বিভাগে রয়েছে প্রাপ্তবয়স্করা। যাদের রেগুলার বা সাধারণ আধার কার্ড দেওয়া হয়। দ্বিতীয় বিভাগটি পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য তৈরি করা হয়েছে। এই ধরনের আধার কার্ডকে বাল আধার বা নীল আধার কার্ড বলে।


ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বলেছে, আধার তালিকাভুক্তি এবং আপগ্রেডেশনের জন্য বিভিন্ন ফর্ম ১৮ বছরের বেশি বয়সী প্রাপ্তবয়স্ক বাসিন্দাদের জন্য দেওয়া হবে। এছাড়া ০ থেকে ৫ এবং ৫ থেকে ১৮ বয়সের শিশুদের জন্য আলাদা আধার আপডেট রয়েছে।

 


আপনার সন্তানের বাল আধার কার্ড বায়োমেট্রিক্স আপগ্রেড করতে পারবেন বিনামূল্যেই। এর জন্য টাকা লাগে না। বায়োমেট্রিক্স ডেটা, যেমন আঙুলের ছাপ, আইরিস স্ক্যান এবং ফটো, ৫ থেকে ৭ বছর বয়সের মধ্যে এবং ১৫ থেকে ১৭ বছরের মধ্যে একবার বিনামূল্যে আপডেট করা যেতে পারে। যদি এই বয়সের বাইর কোনও ব্যক্তি আদার আপডেট করতে চান তাহলে তাকে ১০০ টাকা ফি দিতে হবে।


শিশুর বয়স ৫ বছর বা তার বেশি হলে বাল আধার আপডেট করা দরকার, কারণ নিয়ম অনুসারে বায়োমেট্রিক্স ডেটা সংগ্রহ করা হয়নি। জনসংখ্যা সংক্রান্ত আপডেটের মধ্যে একজন নথিভুক্ত সদস্যের নাম, লিঙ্গ, জন্ম তারিখ, ঠিকানা, সেল ফোন নম্বর, বা ইমেল ঠিকানা, বা এইগুলির যেকোনও পরিবর্তন অন্তর্ভুক্ত থাকে। একটি বায়োমেট্রিক আপডেট হিসাবে একই সময়ে করা হলে, এটি বিনামূল্যে আলাদাভাবে করা হলে ৫০ টাকা চার্জ করা হয়। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া