বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ০৯Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: অনেক বিনিয়োগ প্রকল্প আছে, কিন্তু ভারতীয় জীবন বিমা নিগমের (এলআইসি) কাছে বিকল্পের অভাব নেই। এলআইসি-এর একটি প্রকল্প রয়েছে যেখানে আপনি প্রতিদিন অল্প পরিমাণে টাকা জমা করে বড় অঙ্কের তহবিল তৈরি করতে পারেন। এই তহবিলটি পড়াশোনা, বিয়ে বা অন্য কোনও গুরুত্বপূর্ণ কাজের জন্য ব্যবহার করা যেতে পারে। এর বাইরেও এই প্রকল্পের আরও অনেক সুবিধা রয়েছে।
এলআইসি-এর এই প্রকল্পের নাম 'জীবন আনন্দ পলিসি'। এতে আপনি প্রতিদিন ২০০ টাকার কম জমা করে ২০ লক্ষ টাকার তহবিল তৈরি করতে পারেন। আপনি যদি আরও বড় তহবিল তৈরি করতে আগ্রহী হন, তাহলে আপনাকে আরও বেশি অর্থ প্রত্যেক দিন বিনিয়োগ করতে হবে। এই প্রকল্পে, বিমাকৃত অর্থের পরিমাণ কমপক্ষে ১ লক্ষ টাকা। সর্বোচ্চ কোনও সীমা নেই। আপনি যেকোনও অঙ্কের বড় তহবিল তৈরি করতে পারেন।
কীভাবে একটি বড় অঙ্কের তহবিল তৈরি করবেন?
এই প্রকল্পে বয়স এবং সময়সীমা গুরুত্বপূর্ণ। ধরুন, আপনার বয়স এখন ২১ বছর। ২০ লক্ষ টাকার তহবিল তৈরি করতে, আপনাকে ৩০ বছর ধরে প্রতি মাসে ৫,৯২২ টাকা বিনিয়োগ করতে হবে, অর্থাৎ প্রতিদিন প্রায় ১৯৭ টাকা। এই প্রিমিয়ামটি প্রথম বছরের জন্য হবে। দ্বিতীয় বছর থেকে, আপনাকে প্রতি মাসে ৫,৭৯৫ টাকা প্রিমিয়াম দিতে হবে, অর্থাৎ প্রায় ১৯৩ টাকা।
এই প্রকল্পটি কী?
এটি একটি মেয়াদী পরিকল্পনা। আপনি এই পরিকল্পনাটির জন্য যত বছর চান, তত বছর প্রিমিয়াম দিতে হবে। এই প্রতিবেদনে আমরা ৩০ বছরের পরিকল্পনা সম্পর্কে উল্লেখ করা হচ্ছে, অর্থাৎ পলিসিধারককে ৩০ বছর সময়ের জন্য প্রিমিয়াম জমা করতে হবে। এই সময়ের মধ্যে, যদি পলিসিধারক মারা যান, তাহলে মনোনীত ব্যক্তি (নমিনি) মূল বিমাকৃত অর্থের ১২৫ শতাংশ অথবা মৃত্যু পর্যন্ত প্রদত্ত প্রিমিয়ামের ১০৫ শতংশ পাবেন।
এছাড়াও আর কোন কোন সুবিধা মিলবে?
এই পরিকল্পনায় আপনি বোনাসের সুবিধাও পাবেন। আপনি যদি ৩০ বছর ধরে প্রতিদিন প্রায় ২০০ টাকা জমা করেন, তাহলে আপনি প্রায় ৩০ লক্ষ টাকা বোনাস পেতে পারেন। তবে, এই সম্পর্কে আরও তথ্যের জন্য, এলআইসি-এর নিকটতম শাখায় যেতে হবে। এই পলিসির ভিত্তিতে পলিসিধারক ঋণও পেতে পারেন।
এই পরিকল্পনার যোগ্য কারা?
১৮ থেকে ৫০ বছর বয়সী যেকোনও ব্যক্তি এই পলিসি নিতে পারবেন। পলিসির মেয়াদ ১৫ থেকে ৩৫ বছর। এতে মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক বা বার্ষিক ভিত্তিতে প্রিমিয়াম পরিশোধ করা যেতে পারে।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?