বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

A female student of Jadavpur University was allegedly harassed by SFI leader inside the college premises

কলকাতা | যাদবপুরের গেটের সামনে 'আই লাভ ইউ' বলে তরুণীকে জড়িয়ে ধরার অভিযোগ বাম নেতার বিরুদ্ধে, বিশ্ববিদ্যালয়ে ফের বিতর্ক

AD | ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ৪৬Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: আবারও বিতর্কের কেন্দ্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের এক নেতার বিরুদ্ধে। তরুণীর অভিযোগ, বুধবার সন্ধ্যায় তিনি এবং তাঁর এক বন্ধুর সঙ্গে অভব্য আচরণ করেন বয়সে ছোট ওই ছাত্রনেতা। ফেসবুকে ওই নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে এই বিষয়ে পোস্ট করেছেন তরুণী। সঙ্গে ঘটনার সিসিটিভি ফুটেজও শেয়ার করেছেন তিনি।

তিনি লিখেছেন, ''ক্যাম্পাসের মধ্যেই আমি এবং আমার বন্ধুকে একজন এসএফআই নেতার হাতে নিগৃহীত হতে হয়েছে। গোটা ঘটনাটিই আমাদের দু'জনের কাছে উদ্বেগজনক। অনেক সাহস জুগিয়ে আমি কথাগুলি লিখেছি। আমার বন্ধু এখনও পর্যন্ত সেই সাহস জোগাতে পারেনি। গতকাল আমাদের দু'জনের সঙ্গে অভব্য আচরণ করেন ওই যুবক। এর আগে তাঁর সঙ্গে আমাদের আলাপ ছিল না। আমার হাত ধরে তিনি বলেন, ''আই লাভ ইউ...''। এর পরে আচমকাই ডান গালে চুমু খান। এরপর আমার বন্ধুকে জড়িয়ে ধরে তাঁর বক্ষে তর্জনী দিয়ে খোঁচাতে থাকেন। তিনি তাঁর আচরণ এবং শারীরিক ভাষায় অনেক কিছু বোঝাতে চাইছিলেন''। ওই তরুণীর আরও অভিযোগ, ''ক্রমাগত আমার এবং আমার বন্ধুর হাত ধরে রাখার চেষ্টা করছিলেন। একবার আমার বন্ধুর হাতও চুমুও খান। বিশ্ববিদ্যালয়ের অচেনা সিনিয়রদের সঙ্গে যদি ওই যুবক এ রকম ব্যবহার করেন, তাহলে সমবয়সী বা ব্যাচমেটদের সঙ্গে কী করতে পারেন তা ভাবতেও পারছি না।'' ওই ছাত্রীর অভিযোগ, তাঁদের সামনে ক্যাম্পাসের ভিতরে এবং বাইরে বেশ কয়েকজন মহিলার সঙ্গে 'ঘনিষ্ঠ' হওয়ার কথাও গর্ব করে বলেন ওই ছাত্রনেতা।

সবশেষে তিনি লিখেছেন, ''ওই ঘটনার পর থেকে আমি এবং আমার বন্ধু মানসিক ভাবে বিধ্বস্ত। যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমরা বিচার চাইছি।''

এই ঘটনা নিয়ে ওই ছাত্রনেতার কোনও বক্তব্য পাওয়া যায়নি। কলেজ সূত্রে খবর, অভিযুক্ত বাম নেতা যাদবপুরের ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন। এসএফআই সূত্রে খবর, তাঁকে গত ২৮ জানুয়ারি দল থেকে বহিষ্কার করা হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া