শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | তুষারপাতের জেরে বিপর্যস্ত হিমাচল প্রদেশ, জারি হল সতর্কতা

Sumit | ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ২৬Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: হিমাচল প্রদেশে ফের নতুন করে বরফের চাদর। খুশির হাওয়া পর্যটকদের মনে। আইএমডি-র পক্ষ থেকে বলা হয়েছে আগামী ২৪ ঘন্টায় আরও বেশি তুষারপাত হবে হিমাচল প্রদেশে। অন্যদিকে সিমলা, কাংড়া, পালামপুরেও নতুন করে তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে।


এই তুষারপাতের ফলে এই এলাকায় তাপমাত্রা যে অনেকটাই নিচের দিকে থাকবে সেকথা বলাই যায়। এখানে প্রবল তুষারপাতের ফলে বেশ কয়েকটি সড়কপথ বন্ধ হয়ে গিয়েছে। তুষারপাতের পাশাপাশি চলছে হাল্কা বৃষ্টির খেলা। তুষারপাতের ফলে মানালি থেকে রোহটং টানেলের যোগাযোগ ব্যবস্থা একেবারে বন্ধ হয়ে গিয়েছে। ফলে সেখান থেকে যেসব পর্যটকরা যাওয়ার চেষ্টা করছিলেন তারা এখন আটকে গিয়েছেন। 


আইএমডি-র পক্ষ থেকে বলা হয়েছে চলতি সপ্তাহে বেশ কয়েকদিন ভারী তুষারপাত হবে এই এলাকায়। ফলে তাপমাত্রা অনেক বেশি নিচের দিকে থাকবে। তুষারপাতের ফলে গোটা এলাকা জুড়ে চলছে শৈত্যপ্রবাহ। হিমাচল প্রদেশ, রাজস্থানের উত্তরে তাপমাত্রা অনেকটাই কমেছে। 

 


তিনটি জাতীয় সড়ক-সহ হিমাচলে ২২৬টি রাস্তা বন্ধ। তার মধ্যে শিমলায় ১২৩টি, লাহুল ও স্পিতিতে ৩৬, কুলুতে ২৫টি রাস্তা বন্ধ। ঠান্ডার কারণে ১৭৩টি ট্রান্সফর্মার বিকল হয়ে যাওয়ায় রাজ্য জুড়ে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হচ্ছে। আইএমডি-র তথ্য অনুযায়ী, ভুন্তরে ৯.৭ মিলিমিটার তুষারপাত হয়েছে। রামপুরে ৯.৪ মিমি, শিমলায় ৮.৪, বজৌরায় ৮, সিয়োবাগে ৭.২, মানালিতে ৭, মন্ডীতে ৫.৪ মিমি বৃষ্টি হয়েছে। কোকসারে তুষারপাত হয়েছে ৫.৬ সেন্টিমিটার। খাদরালা এবং সিলারুতে ৫ সেমি, পুতে ২, সাংলায় ১.২, কেলং, গন্ডলা এবং জটে ১ সেমি তুষারপাত হয়েছে। তাবোতে তাপমাত্রা হিমাঙ্কের ১০ ডিগ্রি নীচে নেমে গিয়েছে। শৈত্যপ্রবাহ চলবে মন্ডী, মানালি, উনা, হামিরপুর, সুরেন্দ্রনগরে।


আইএমডি-র পক্ষ থেকে বলা হয়েছে যেভাবে গোটা এলাকায় তুষারপাত ঘটেছে তাতে গোটা এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়েছে। পরিস্থিতি থেকে উন্নতির এখনই কোনও সম্ভাবনা নেই। তবে ভারী তুষারপাতের ফলে এলাকায় তাপমাত্রা যে আরও কমবে তা বলাই যায়। তুষারপাতের ফলে যদি কোনও সমস্যা তৈরি না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রয়েছে প্রশাসনের। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া