শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | "বিতাড়ন প্রক্রিয়া নতুন নয়", আমেরিকার অভিবাসী ফেরৎ বিতর্কের মাঝেই স্পষ্ট বললেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর

RD | ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ৪৭Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: পায়ে শিকল, হাতে হাতকড়ি পরিয়ে মার্কিন মুলুক থেকে অভিবাসীদের ভারতে ফেরৎ পাঠানোর ভিডিও ভাইরাল। পুরো বিষয়টিকে 'অমানবিক' বলে সরব কংগ্রেস। এই ইস্যুতে উত্তাল হয় সংসদ। শেষপর্যন্ত বিরোধীদের প্রতিবাদের মুখে মুখ খুললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রাজ্যসভায় তিনি বললেন, "আমেরিকা থেকে অভিবাসীদের প্রত্যর্পণ নতুন কিছু নয়। ২০০৯ থেকে হচ্ছে।" পাশাপাশি বিদেশমন্ত্রীর আশ্বাস, "ভারত মার্কিন সরকারের সঙ্গে অবৈধ বসবাসকারীদের ফেরত পাঠানো নিয়ে কথা বলবে। তাঁদের সঙ্গে যাতে খারাপ ব্যবহার না করা হয়, সেকথা নয়াদিল্লির পক্ষ থেকে ওয়াশিংটনের কাছে তুলে ধরা হবে।"

এস জয়শঙ্করের বক্তব্য, "আইনি অভিবাসনে উৎসাহ দেওয়া আমাদের দুতরফেরই স্বার্থবাহী। কিন্তু, বেআইনিভাবে মানবপাচার কখনই যুক্তিযুক্ত নয়।  সাধারণত বেআইনিভাবে ভিন দেশে বসবাসকারীদের ফেরৎ পাঠানো আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতির মধ্যে পড়ে।|" এতই সঙ্গে বিদেশমন্ত্রীর হুঁশিয়ারি যে, "আইনিভাবে বিদেশে মানবপাচারের সঙ্গে যুক্ত দালাল ও দালালির সংস্থার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। যাঁরা ফিরে এসেছেন তাঁদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে অভিযুক্ত দালালের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ করা হবে।"

মার্কিন নিয়মের কথা তুলে ধরে এস জয়শঙ্কর বলেছেন, "হাতকড়া পরিয়ে তোলা আমেরিকার নিয়ম। কিন্তু মহিলা ও শিশুদের হাতকড়া পরানো হয়নি। বাকিদেরও শৌচাগারে যাওয়ার সময় হাতকড়া খুলে নেওয়াও হয়েছে।"

জয়শঙ্করের ভাষণের মাঝেই কংগ্রেসের এক সাংসদ জানতে ছান যে, "১০৪ জন অবৈধ ভারতীয়কে আমেরিকা ফেরত পাঠাল হাতকড়া, পায়ে শিকল বেঁধে। একথা সরকার কি জানত? ৪০ ঘণ্টার দীর্ঘ বিমানযাত্রায় মহিলা ও শিশু থাকা সত্ত্বেও মাত্র একটি শৌচাগার ছিল, এ বিষয়ে সরকারের বক্তব্য কী?"

জবাবে জয়শঙ্কর ২০০৯ সাল থেকে অবৈধ ভারতীয়দের আমেরিকার তরফে ফেরৎ পাঠানোর পরিসংখ্যান তুলে ধরেন। জানান যে, ২০০৯ সালে ৭৩৪ জনকে আমেরকিকা অবৈধ অভিবাসী বলে ফেরৎ পাঠিয়েছিল। ২০২৪এ ১,৩৬৮ জন, ২০২৫ সালে সেই সংখ্যাটা এখনও পর্যন্ত ১০৪ জন। 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া