শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ৩৯Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করাই ছিল তার প্রধান কাজ। এখান থেকেই চলত তার পেট। নাম তার নীলম দেবী। তবে প্রতিবারই যখনই কোনও বাড়ি থেকে ভিক্ষা নিয়ে তিনি বের হতেন তখনই সেই বাড়ি থেকে কিছু না কিছু খোয়া যেত।
বিষয়টি নিয়ে চিন্তায় পড়ে যান গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে বিহারে। এরপর পুলিশের কাছে অভিযোগ করেন গ্রামবাসীরা। অভিযোগের ভিত্তিতে সেই মহিলার বাড়িতে গিয়ে তল্লাশি করেন পুলিশ কর্মীরা। এরপরই অবাক করা কাণ্ড। নীলম দেবীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে একটি কেটিএম বাইক যার বাজারমূল্য ১ লক্ষ টাকা। ১২ টি মোবাইল ফোন, বিভিন্ন দেশের রুপোর কয়েন। সেখানে একটি কয়েন রয়েছে ব্রিটিশ আমলের।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভিখারির বেশে এই মহিলা সকলের বাড়িতে ভিক্ষা করতেন। শুধু ভিক্ষা নয়, মশা রোখার জালও তিনি মাঝে মাঝে বিক্রি করতেন। তবে তার প্রধান টার্গেট ছিল ঘরের মধ্যে বিভিন্ন সামগ্রী হাতিয়ে নেওয়া। এই কাজে নীলম একা ছিলেন না। তার সঙ্গে কাজ করতেন জামাইও। দিনের বেলা যদি চুরি না করতে পারেন তাহলে দুজনে মিলে রাতে গিয়ে সেই বাড়িতে চুরি করতেন।
নীলম দেবীকে পুলিশ ধরার পর তার জামাই চুটুক লাল পালিয়ে যায়। তাকে পুলিশ খোঁজার কাজ করছে। ধরা পড়ে নীলম দেবী জানিয়েছেন এই সমস্ত জিনিস তার জামাইয়ের। এর সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। পুলিশের অনুমান কেটিএম বাইকটিকে চুরির সময় ব্যবহার করত দুজনে। যাতে চুরি করে দ্রুত সেখান থেকে পালিয়ে যাওয়া যায়।
উদ্ধার হওয়া মোবাইলগুলি বিভিন্ন প্রতিষ্ঠানের। উদ্ধার হওয়া মুদ্রাগুলির মধ্যে নেপাল, আফগানিস্তান, কুয়েতের। এছাড়া বেশ কয়েকটি সোনার অলঙ্কারও পাওয়া গিয়েছে। পুলিশ জানিয়েছে জামাইকে ধরার পর এদের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তাদের সন্ধান পাওয়া যাবে। তবে বিদেশী মুদ্রা কীভাবে এল তা নিয়ে চিন্তায় পুলিশ। নীলম দেবীকে আপাতত জেলে পাঠানো হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?