সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Akash Debnath ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ০৭Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: আয়না শব্দটি শুনলে একে ঘর সাজানোর জিনিস হিসাবে দেখার কথা সচরাচর মাথায় আসে না। বরং মনে হয় আয়না তো নিত্য প্রয়োজনীয় একটি জিনিস। কিন্তু একটু ঠান্ডা মাথায় ভাবলে, আয়না দিয়েও খুব সহজেই ঘরের রূপ বদলে ফেলা যায়। সেকেলে ডিজাইন থেকে আধুনিক 'মিনিমালিস্ট' কায়দায় তৈরি আয়না, ঠিকঠাক জায়গায় লাগালে তা বদলে দিতে পারে ঘরের অন্দরসজ্জা।
বসার ঘরে সোফাসেটের সঙ্গে লাগোয়া দেওয়ালে রাখতে পারেন 'মিনিমালিস্ট' ধাঁচের আয়না। এই ধরনের আয়না একেবারে বাহুল্যহীন, তার জন্যেই মিনিমালিস্ট বলা হয়। প্যাস্টেল রঙের সোফাসেটের সঙ্গে বা হাল্কা রঙের কাঠামোর আয়না ব্যবহার করতে পারেন। একরঙা দেওয়ালে লাগাতে পারেন ধাতব কিংবা বাঁশ জাতীয় কাঠের গোল, আয়তাকার মিনিমালিস্ট আয়না। এই ধরনের আয়নার আরও একটি বিশেষত্ব রয়েছে। এগুলি ব্যবহার করলে ছোট ঘরকেও বড় মনে হয়।
যাঁরা ঘরে একটু ঐতিহ্যশালী অন্দরসজ্জা পছন্দ করেন, তাঁরা ব্যবহার করতে পারেন অ্যান্টিক মেহগনি কাঠের আয়না। আজকাল অনেকেই সাবেক ধাঁচে বাড়ি সাজানোর চেষ্টা করেন। পালিশ করা মেহগনি কাঠের আয়নায় ঘর সাজালে ঘরে আসবে বনেদিয়ানার ছাপ। দরজার পাশে কিংবা শয়নকক্ষে মেহগনির পুরোনো ধাঁচের নকশা করা আয়না- ঘরের অন্দরসজ্জা বেমালুম পাল্টে দিতে পারে।
শৌচাগারে থাক ছোট্ট ভ্যানিটি আয়না। এই ধরনের আয়না বাঁকানো ধাতব শিটের উপর তৈরি হয়। ঘরও সাজানো হবে সাজগোজেও সহায়ক হবে। বেসিনের উপরে এই আয়না লাগিয়ে আপনার শৌচাগারেও নিয়ে আসতে পারেন আধুনিকতার ছোঁয়া।
'অ্যাবস্ট্রাক্ট' অর্থাৎ বিমূর্ত আকারের আয়না লাগাতে পারেন সিঁড়ির দেওয়ালে। বিভিন্ন ওয়েবসাইটে সম্প্রতি খুব চাহিদা বেড়েছে কাঠের উপর অ্যাবস্ট্রাক্ট আকারের এবং উজ্জ্বল রঙের আয়নার। হাতে আঁকা আদিবাসী শিল্পকলার নকশা বাড়িকে দেবে 'বোহো' ছোঁয়া। যাঁদের হস্তশিল্পের প্রতি আগ্রহ আছে তাঁরা সাধারণ আয়নার পরিবর্তে রোজকার ব্যবহারের বিভিন্ন উপকরণ কিংবা বিভিন্ন রকম ছবি দিয়ে তৈরি আয়না ব্যবহার করতে পারেন। ঘরের পরিবেশে নিয়ে আসতে পারেন শৈল্পিক ছোঁয়া।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?