সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৭ : ১৩Snigdha Dey
আজকাল ওয়েবডেস্ক: রোজের জীবনে কত রকম সমস্যার সম্মুখীন হই আমরা। বিশেষ করে রান্নাঘরে নিজেদের ছোট্ট ভুলে নিজেদের কাজ বেড়ে যায়। সময় অপচয় কমাতে মেনে চলুন এই টোটকা। এক নিমেষে হবে মুশকিল আসান।
নুনের পরিমাণ বেশি হলে:
রান্নায় তেল-মশলা খানিকটা বেশি প়ড়ে গেলেও খাবারের স্বাদে বিশেষ বদল আসে না। তবে কোনও কারণে যদি রান্নায় নুনের পরিমাণ বেশি হয়, তখনই হয় মুশকিল। রান্নায় নুন কম হলে তা সামাল দেওয়া যায়। কিন্তু নুন বেশি হলে সেই খাবার মুখে তোলা দায় হয়ে যায়। নুন বেশি হয়ে গিয়েছে বলে খাবার তো আর ফেলে দেওয়া যায় না। নুনের পরিমাণ কমিয়ে ফেলতে পারেন কয়েকটি ঘরোয়া টোটকার সাহায্যে। একটি পেঁয়াজ খোসা ছাড়িয়ে কেটে দু’টুকরো করে নিন। তার পর সেগুলি রান্নায় দিয়ে দিন। পেঁয়াজ রান্নার অতিরিক্ত নুন টেনে নেবে। অবশ্য ভাজা পেঁয়াজও ব্যবহার করতে পারেন। তাতে রান্না সুস্বাদু হবে। এমনকী বাড়িতে টক দই থাকলে রান্নায় নুন বেশি পড়ে গেলেও চিন্তা নেই। একটি ছোট্ট পাত্রে দই ভাল করে ফেটিয়ে নিন। তার পর সেটা রান্নায় দিয়ে দিন। রান্নার নোনতা স্বাদ কেটে যাবে। ঝোলেও অন্য রকম স্বাদ আসবে।
সর্ষের তেতো ভাব:
একসঙ্গে অনেকটা সর্ষে কিনে রেখে দিয়েছেন? সর্ষে দীর্ঘ দিন ধরে মজুত রাখলে মাঝে মাঝে তা বের করে রোদে দিন। সর্ষে রান্না করার আগে আধ ঘণ্টা রোদে রাখতে পারলে খুব ভাল হয়। বাটার আগে পরিমাণ মতো সর্ষে নিয়ে ঈষদুষ্ণ জলে মিনিট পনেরো ভিজিয়ে রাখুন। এই পন্থা মানলে বাটা সর্ষে কখনও তেতো হবে না।
অতিরিক্ত হলুদ হলে:
হলুদের অতিরিক্ত গন্ধ খাবারে ভাল লাগে না। তার উপর হলেদেটে দেখায় পদ। এছাড়া তেতো হয়ে যায় খাবার। রান্নায় অতিরিক্ত হলুদ পড়ে গেলে ভয় পাওয়ার কিছু নেই। বরং, এই টোটকাগুলো জেনে রাখলে সহজেই সামাল দিতে পারবেন।
লেবুর রস ব্যবহার করতে পারেন। খাবারের হলুদের তিক্তভাব দূর করতে এবং খাবারের স্বাদের ভারসাম্য বজায় রাখতে আপনি লেবুর রস যোগ করতে পারেন। রান্নায় কয়েক চামচ পাতিলেবুর রস মিশিয়ে দিন।
দুধ উথলে যাওয়া:
দুধ উথলে উঠে গ্যাসের চারপাশে একদম নোংরা হয়ে গিয়েছে? চিন্তার কোনও কারণ নেই। দুধ জ্বাল দেওয়ার আগে পাত্রের চারপাশে মাখন মাখিয়ে নিন। তাহলেই আর এই সমস্যায় পড়বেন না।
চালে পোকা ধরলে:
চাল এনে রেখে দিলেই কি পোকা ধরে যায়? চাল রাখার পাত্রের মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা আর গোলমরিচের গুঁড়ো ফেলে রাখুন। দেখবেন পোকা ধারে কাছে আসবে না। চাল কালোও হয়ে যাবে না।
বাসনের কালো দাগ:
বাড়িতে রান্নার পর রান্নার বাসন থেকে কালো দাগ কিছুতেই উঠছে না? বারবার পরিষ্কার করলেও খাবারের অ্যালুমিনিয়ামের পাত্রে কালো দাগ জমে যাচ্ছে? যা প্রতিদিনের বাসন পরিষ্কার করার সাবান ব্যবহার করলেও পরিষ্কার হচ্ছে? বাসন বেকিং সোডা ও লেবুর রস দিয়ে মেজে দেখুন। চটজলদি দূর হবে বাসনের কালো দাগ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?