শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | দিল্লিতে পালা বদলের ইঙ্গিত দিল এক্সিট পোল, আপকে সরিয়ে ২৭ বছর পর ক্ষমতায় আসতে পারে বিজেপি

Sumit | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ ০১ : ০০Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: দিল্লিতে ২৭ বছর পর ক্ষমতায় ফিরতে পারে বিজেপি। এক্সিট পোল থেকে সেই তথ্যই সামনে আসছে। ফলে এক্সিট পোল থেকে বিরাট ধাক্কা খেল আপ। পাশাপাশি অনেকটা চাপে পড়ে গিয়েছে কংগ্রেস শিবিরও। এবারে যদি আপ ক্ষমতায় ফিরত তাহলে তারা তিনবার দিল্লিতে শাসন করত। তবে এক্সিট পোল সেই কথা বলছে না। ২০১৫ সাল এবং ২০২০ সালে আপ দুবার ক্ষমতায় ছিল। অন্যদিকে কংগ্রেসের শীলা দীক্ষিতের শাসনের পর ফের দিল্লি হাতছাড়া হতে চলেছে হাত  শিবিরের।

 


এদিন পিমার্কের এক্সিট পোলের ফল অনুসারে বিজেপি পাবে ৩৯ থেকে ৪৯ টি আসন। আপ পাবে ২১ থেকে ৩১ টি আসন। 


টাইমস নাও জেভিসির এক্সিট পোলের ফল অনুসারে ৩৯ থেকে ৪৫ টি আসন পাবে বিজেপি। ২২ থেকে ৩১ টি আসন পাবে আপ। 


পিপলস পালসের এক্সিট পোল অনুসারে বিজেপি পাবে ৫১ থেকে ৬০ টি আসন। আপের কপালে জুটবে ১০ থেকে ১৯ টি আসন।


শুধুমাত্র মার্টিজের এক্সিট পোল দুই প্রধান দলকে কাছাকাছি রেখেছে। তারা জানিয়েছে ৩৫ থেকে ৪০ টি আসন পাবে বিজেপি। অন্যদিকে ৩২ থেকে ৩৭ টি আসন পাবে আপ। যারা সরকার গঠন করতে চাইবে তাদের হাতে ৩৬ টি আসন থাকতে হবে। 


চারটি এক্সিট পোলের হিসাবে দিল্লিতে ক্ষমতা দখল করতে চলেছে বিজেপি। সেখানে বিজেপি যদি ৪২ টি আসন পায় তাহলে তারা অনেকটাই নিশ্চিত হয়ে সরকার গড়তে পারবে। অন্যদিকে অনেকটাই পিছিয়ে পড়বে আপ।

 


উল্লেখ্য, ৭০ আসনের দিল্লি বিধানসভায় বুধবার ১৩ হাজার পোলিং বুথে হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। লোকসভা নির্বাচনে জোট বেঁধে লড়েছিল এমন ৫টি দল এবার রাজধানীতে একে অপরের মুখোমুখি হয়েছিলেন। ৬৮ আসনে লড়ে বিজেপি। জোটসঙ্গী জেডিইউ ও এলজেপি লড়ছে ২টি করে আসনে মহারাষ্ট্রে বিজেপির জোটসঙ্গী অজিতের এনসিপি বিজেপির বিরুদ্ধে ৩০ আসনে প্রার্থী দিয়েছে।


অন্যদিকে, ৭০ আসনে লড়ছে আপ, সব আসনেই প্রার্থী দিয়েছে কংগ্রেস। পুরোদমে লড়াইয়ে বিএসপি। ৭০ টি আসনেই প্রার্থী দিয়েছে তাঁরাও। ১২ টি আসনে প্রার্থী দিয়েছে আল ইন্ডিয়া মিল্লি মুসলিম লিগ। বামেরা লড়ছে ১০টি আসনে।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া