শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মানুষকে হাসান, কিন্তু নিজের মুখে হাসি নেই, কৌতুকশিল্পী সিদ্ধার্থসাগরের

দেবস্মিতা | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ৪১Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: একসময় কাজ করেছেন কপিল শর্মার সঙ্গে। হাসি ফুটিয়েছেন অসংখ্য মানুষের মুখে। কিন্তু নিজের জীবনেই দুঃখের শেষ নেই। এমনটাই জানালেন কৌতুকশিল্পী সিদ্ধার্থ সাগর। সমাজমাধ্যমে সম্প্রতি সিদ্ধার্থ জানিয়েছেন, শিল্পীর মা প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে বাংলো দখল করে নিয়েছিলেন। সিদ্ধার্থের আরও অভিযোগ, খাবারে মাদকও মিশিয়ে দিতেন মা।

 

 

কৌতুকশিল্পী ২০০৯ সালে কমেডি সার্কাস দিয়ে আত্মপ্রকাশ করেন। কৃষ্ণা অভিষেক এবং সুদেশ লেহরির সঙ্গে কাজ করেন। কিন্তু প্রচারের আলোয় আসেন কপিল শর্মার কমেডি শোতে। কিন্তু কৌতুকাভিনেতা হিসেবে তাঁর এই সাফল্য দীর্ঘস্থায়ী হয়নি। জীবনে একের পর এক সমস্যার সম্মুখীন হতে হয় তাঁকে। একসময় মাদকাসক্ত হয়ে পড়েন তিনি। থাকতে হয় নেশামুক্তি কেন্দ্রে। পাশাপাশি, নিজের মায়ের সঙ্গেই সম্পত্তি সংক্রান্ত ঝামেলায় জড়িয়ে পড়েন তিনি।

 

 

সম্প্রতি সমাজমাধ্যমে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন সিদ্ধার্থ। তাঁর মা নাকি খাবারের সঙ্গে বাইপোলার ডিসঅর্ডার নামক এক অসুখের ওষুধ মিশিয়ে দিতেন। সেই ওষুধের প্রভাবে তিনি জ্ঞান হারিয়ে ফেলতেন। এখানেই থেমে থাকেননি তিনি। দাবি করেছেন, মা প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে তাঁর সম্পত্তি দখল করে নিয়েছেন। গোটা ঘটনায় মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি। বর্তমানে অনেক সুস্থ তিনি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া