সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০৫ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ৩০Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: একলা চলো নীতি! গত কয়েক বছরে সোলো ট্রিপ বা একলা ভ্রমণ বেশ জনপ্রিয় হয়ে উঠছে। ইদানীং মহিলারা সোলো ট্রাভেলে স্বাচ্ছন্দ্য বোধ করেন। রোজের কর্মব্যস্ততা, ব্যক্তিগত জীবনের এক রাশ দায়িত্ব পালনের মাঝে খানিকটা বিরতি নিয়ে নিজের সঙ্গে সময় কাটাতে, বলা ভাল, নিজের সম্পূর্ণ স্বাধীনতায় একা ঘুরে বেড়ানোর তাগিদ ক্রমশ বাড়ছে। তবে একা বেড়াতে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই কিছু বিষয় নজর রাখা জরুরি। আপনিও কি সোলো ট্রিপের প্ল্যান করছেন? তাহলে কী কী বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, জেনে নিন-
১. একা বেড়াতে গেলে ফোনে চার্জ ঠিক মতো রাখতে হবে। কারণ প্রযুক্তির যুগে মুঠোফোন ছাড়া এক পাও পথ চলা কঠিন। আবার এক ক্লিকেই সহজ ও সুরক্ষিত হয় জীবন। তাই একা ট্যুর প্ল্যান করলে যতই ছবি, ভিডিও তুলুন, ফোনের চার্জ যেন ঠিক থাকে। সারাদিন বেড়ানোর সময়ে কাছে রাখুন পাওয়ার ব্যাঙ্ক।
২. গোটা বিশ্বে সোলো ট্রাভেলের এখন বেশ কদর। তাই মহিলাদের জন্য অনেক জায়গাতেই বিশেষ ব্যবস্থা রয়েছে। একা বেড়াতে গেলে নেগেটিভ চিন্তা ভাবনা দূরে রাখুন। কখনও মনকে গ্রাস করতে দেবেন না ভয়। যে কোনও পরিস্থিতিতে পজিটিভ থাকার চেষ্টা করুন।
৩. সোলো ট্রিপে সবসময়ে সতর্ক থাকুন। যে জায়গায় বেড়াতে যাবেন সেখানকার বিষয়ে আগে থেকে খোঁজখবর নিন। কোথায় ভ্রমণ করছেন, থাকার জায়গা কোথায়, সেই স্থান কি আদৌও নিরাপদ কিনা, মূল শহর থেকে কতটা দূরে, পরিবহণের ব্যবস্থা কেমন, জায়গার ভৌগোলিক অবস্থান সবকিছু মাথায় রেখে ট্রিপ পরিকল্পনা করুন।
৪. কোন হোটেলে থাকবেন, কোথায় 'সাইটসিন'-এ যাবেন, সবকিছু আগে থেকে প্ল্যান করুন। পাবলিক ট্রান্সপোর্ট ছাড়া ব্যক্তিগত গাড়িতে ভ্রমণ করলে গুগল ম্যাপে নজর রাখুন।
৫. মনে রাখবেন, একলা ভ্রমণে হোমওয়ার্ক হল সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ। নতুন জায়গায় গেলে স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলুন। চারপাশের পরিস্থিতির বিষয়ে ওয়াকিবহাল থাকলে যেমন যে কোনও পরিস্থিতিতে বিপদ এড়াতে পারবেন, তেমনই অপ্রীতিকর পরিস্থিতিতেও আত্মবিশ্বাস হারাবেন না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?