বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ৩১Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এসে পশ্চিমবঙ্গে বাণিজ্য পরিস্থিতির ভূয়সী প্রশংসা করলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিসের প্রধান মুকেশ আম্বানি। মনে করিয়ে দিলেন, আগের মতো আগামী দিনেও কলকাতা ও পশ্চিমবঙ্গের খুব নিকট আত্মীয়ের মতো পাশাপাশি কাজ করবেন তিনি এবং তাঁর সংস্থা। পাশাপাশি, মোট পাঁচটি আলাদা বিষয়ে বিনিয়োগের কথাও ঘোষণা করেন মুকেশ আম্বানি। বক্তব্যের শেষে বিশ্বের বিভিন্ন সংস্থা ও শিল্পপতিদের এ রাজ্যে বিনিয়োগ করার আবেদনও করেন তিনি।
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মুকেশ আম্বানি কী বলছেন, সেদিকে নজর ছিল সব পক্ষের। মোট পাঁচটি আলাদা আলাদা বিষয়ে বিনিয়োগের কথা বলেন মুকেশ আম্বানি। প্রথমেই তিনি বলেন, এ রাজ্যে মোট ৫০ হাজার কোটি টাকার বিনিয়োগ করেছিল রিলায়েন্স, আগামী দিনে সেই বিনিয়োগের পরিমাণ বাড়িয়ে এক লক্ষ কোটি টাকা করা হবে। এর পরেই পাঁচটি আলাদা বিষয়ের উল্লেখ করেন তিনি। প্রথমেই বলেন, জিও-এর কথা। মনে করিয়ে দেন, জিও যাত্রা শুরু করেছিল কলকাতা থেকে। তিনি মনে করেন, কলকাতা ও মমতা ব্যানার্জি সৌভাগ্য বয়ে এনেছে। সেই কারণে এ রাজ্যে ডিজিটাল পরিকাঠামো তৈরির বিষয়ে আরও বিনিয়োগ করবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিস।
মুকেশ আম্বানি বলেন, এখন পৃথিবী জুড়ে মানুষ তাকিয়ে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের জন্য। ঘোষণা করেন, কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে ও গবেষণার কাজে আরও বেশি করে বিনিয়োগ করবে রিলায়েন্স। একটি এআই ডেটা সেন্টার তৈরি করবে তাঁর সংস্থা। সেখানে উন্নততর এআই তৈরির কাজ করা হবে।
এ ছাড়া, রিটেল বা খুচরো ব্যবসার ক্ষেত্রেও বিনিয়োগের পরিমাণ বাড়াবে। এখন রাজ্যে মোট ১ হাজার ৩০০টি স্টোর রয়েছে, সেই সংখ্যাটি বাড়িয়ে করা হবে ১,৭০০। এ ছাড়াও, এ রাজ্যের একাধিক খাদ্য প্রক্রিয়াকরণ ও প্রস্তুতকারক সংস্থাতেও বিনিয়োগ করেছে রিলায়েন্স। আম্বানি উল্লেখ করেন, আনমোল রাজা, বিস্কফার্ম থেকে শুরু করে বিশ্ববাংলার মতো সংস্থার খাদ্য বিভাগে বিনিয়োগ করেছে তাঁর সংস্থা।
পরিস্থিতি বিচারে বিশ্বের সব পক্ষের নজর এখন সবুজ-শক্তির দিকে। আরও বেশি পরিমাণে সবুজ শক্তির বিকাশে অর্থাৎ গ্রিন এনার্জিতে বিনিয়োগের কাজ করবে রিলায়েন্স, কলকাতায় দাঁড়িয়ে সেকথাও বলেন মুকেশ। সৌর বিদ্য়ুতের প্রকল্পের আরও বিকাশের জন্য সোলার বাংলা প্রকল্পের কথাও ঘোষণা করেন তিনি। এ ছাড়াও, রিলায়েন্স ফাউন্ডেশনের হাতে কালীঘাট মন্দির পুনঃনির্মাণের কাজ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?