বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ৫৫Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: বাজেটে মধ্যবিত্ত থেকে শুরু করে চাকুরিজীবিদের স্বস্তি দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এ বার কি স্বস্তি দেবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)? গাড়ি বাড়ির ঋণের হার কি কমবে? জানা যাবে শুক্রবার। বুধবার বৈঠকে বসেছে শীর্ষ ব্যাঙ্কের কেন্দ্রীয় মুদ্রানীতি কমিটি (মনিটারি পলিসি কমিটি বা এমপিসি)। বৈঠকের ফল কী হল তা জানা যাবে শুক্রবার। আরবিআইয়ের নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রার এটি প্রথম এমপিসি বৈঠক।
এই বৈঠকেই নির্ধারিত হতে পারে রেপো রেট কমানো হবে কি না। আরবিআইয়ের সুদের হারকে রেপো রেট বলা হয়। দেশের সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কগুলিকে রিজার্ভ ব্যাঙ্ক যে সুদের হারে ঋণ দিয়ে থাকে তাকেই রেপো রেট বলে। আর্থিক বিশ্লেষকদের অনুমান, সেখানে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমাতে পারে কেন্দ্রীয় ব্যাঙ্ক। এই সিদ্ধান্ত কার্যকরী হলে ঋণের কিস্তির পরিমাণ কমতে পারে।
বর্তমানে রেপো রেট ৬.৫ শতাংশ। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস থেকে তা অপরিবর্তিত রয়েছে। ২০২০ সালের মে মাসে কোভিড অতিমারির সময় শেষ বার রেপো রেট কমানো হয়েছিল। আরবিআই রেপো রেট কমানোর সিদ্ধান্ত নেবে কি না তা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করছে। প্রথমত, মুদ্রাস্ফীতির হার শীর্ষ ব্যাঙ্কের সহনসীমা ৬.২ শতাংশের উপরেই রয়েছে। চলতি আর্থিক বছরের (পড়ুন ২০২৪-২৫) দ্বিতীয় ত্রৈমাসিকে (জুলাই-সেপ্টেম্বর) দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি বৃদ্ধির হার ৫.৪ শতাংশে নেমে এসেছে। টাকার দর ক্রমাগত পড়ছে। বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছে। এর ফলে আরবিআইয়ের সিদ্ধান্ত কি হতে চলেছে সেদিকেই রয়েছে নজর। রিজার্ভ ব্যাঙ্কের সিদ্ধান্তের উপর ভিত্তি করে শেয়ার বাজার প্রতিক্রিয়া জানাবে। কেন্দ্রীয় ব্যাঙ্ক যদি সুদের হার কমায়, তাহলে ব্যবসা এবং ব্যক্তিদের জন্য ঋণের খরচ কমতে পারে।
গত ১ ফেব্রুয়ারি, শনিবার সংসদে পেশ করা বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বার্ষিক ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে একটা টাকাও কর দিতে হবে না বলে ঘোষণা করেছেন। সরকারি এবং বেসরকারি সংস্থার চাকরিজীবীদের ক্ষেত্রে এই ছাড়ের পরিমাণ বছরে ১২.৭৫ লক্ষ টাকা বলে স্পষ্ট করেছেন তিনি।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?