শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | এটিএমে বাড়তি খরচ লাগবে না, যদি মেনে চলেন আরবিআইয়ের এই গাইডলাইন

Sumit | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ৫৩Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক : চলতি মাস থেকে গুনতে হবে বেশি টাকা। যদি আপনি এটিএম থেকে টাকা তোলেন। তবে জানেন কী এবিষয়ে আরবিআই একটি গাইডলাইন বেঁধে দিয়েছে। যদি সেটি মেনে চলতে পারেন তাহলে দেখতে পাবেন আপনার এটিএম থেকে বাড়তি টাকা তুলতে বেশি খরচ হচ্ছে না। 

 


আরবিআই-য়ের নির্দেশিকা অনুসারে যদি নিজের ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে ৫ বার টাকা তোলেন তাহলে আপনাকে অতিরিক্ত টাকা দিতে হবে না। অন্যদিকে যদি অন্য ব্যাঙ্কের এটিএম থেকে তিনবার টাকা তোলেন তাহলেও কিন্তু আপনাকে বেশি টাকা দিতে হবে না। এই নিয়মটি বর্তমান সময়ে চলছে। তবে এর থেকে বেশি যদি টাকা তুলতে হয় তাহলে আপনাকে বাড়তি টাকা দিতে হবে।


তবে যদি নির্ধারিত থেকে বেশিবার আপনাকে টাকা তুলতে হয় তাহলে প্রতিবারে আপনাকে কত টাকা দিতে হবে সেই বিষয়টি আপনারও জানা থাকা দরকার। এতদিন পর্যন্ত যেখানে ২১ টাকা দিতে হত সেখানে এবার থেকে দিতে হবে ২২ টাকা করে। ফ্রি লিমিটের বেশি হলেই নিজের পকেট থেকে এই টাকা আপনাকে গুনতে হবে।

 


এই ব্যবস্থার মাধ্যমে ব্যাঙ্কগুলির বাড়তি মুনাফা হবে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে থাকা এটিএমগুলি আরও বেশি করে সক্রিয় থাকবে। এনপিসিআই জানিয়েছে গ্রাহকদের কথা মাথায় রেখেই তারা কাজ করতে চান। সেখানে যদি গ্রাহকদের উপর বাড়তি চাপ না পড়ে সেদিকেও নজর রাখা হবে। 


প্রসঙ্গত, বাজেটের দিনই সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ ব্যাঙ্কিং এবং ডিজিটাল পেমেন্ট সম্পর্কিত বেশ কিছু নিয়ম পরিবর্তিত হয়েছে। এই বদলগুলি সরাসরি সাধারণ মানুষের পকেট এবং দৈনন্দিন জীবনে প্রভাব ফেলবে। তবে এটিএমগুলি সঠিকভাবে যাতে রক্ষণাবেক্ষণ করা যায় সেদিকে জোর দিতেই ব্যাঙ্কগুলির পক্ষ থেকে এই ধরণের একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যদি একটু নিয়ম করে নিজেদের টাকা তুলতে পারেন তাহলে বাড়তি খরচ গুনতে হবে না। সেখানে নিজের টাকা থাকবে নিজের কাছেই।  

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া