বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

List of top 10 most powerful countries in the world 2025 gnr

বাণিজ্য | বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রথম দশটি দেশ কী কী, ভারতের স্থান কত নম্বরে?

AD | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ২৫Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: বিশ্বের ১০টি সবচেয়ে শক্তিশালী দেশের ২০২৫ সালের তালিকা প্রকাশ করেছে ফোর্বস। তালিকার শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, দ্বিতীয় স্থানে রয়েছে চীন এবং দশম স্থানে রয়েছে ইজরায়েল। এই তালিকাটি তৈরি হয়েছে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষমতা, আন্তর্জাতিক সম্পর্ক এবং সামরিক শক্তি-সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ভিত্তি করে। ফোর্বসের জানিয়েছে, এই তালিকা তৈরির পদ্ধতিটি পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়ার্টন স্কুলের অধ্যাপক ডেভিড রেইবস্টেইনের নেতৃত্বে এবং আমেরিকার নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্টের সঙ্গে যুক্ত বিএভি গ্রুপের গবেষকরা তৈরি করেছেন। 

২০২৫ সালে বিশ্বের শীর্ষ ১০টি শক্তিশালী দেশের তালিকা নিচে দেওয়া হল, সেই সাথে তালিকায় ভারতের অবস্থান এবং র‍্যাঙ্কিংও দেওয়া হল-

• তালিকার শীর্ষে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্পের দেশের জিডিপি ৩০.৩৪ ট্রিলিয়ন ডলার। জনসংখ্যা সাড়ে ৩৪ কোটি।

• দ্বিতীয় স্থানে থাকা চীনের জিডিপি ১৯.৫৩ ট্রিলিয়ন ডলার। জনসংখ্যা ১৪১ কোটি।

• রাশিয়া রয়েছে তৃতীয় স্থানে। ভ্লাদিমির পুতিনের দেশের জিডিপি ২.২ ট্রিলিয়ন ডলার। জনসংখ্যা সাড়ে ৮ কোটি।

• ৩.৭৩ ট্রিলিয়ন ডলার জিডিপি এবং সাত কোটি সংখ্যার ইংল্যান্ড রয়েছে তালিকার চতুর্থ স্থানে।

• পঞ্চম স্থানে রয়েছে জার্মানি। দেশের জিডিপি ৪.৯২ ট্রিলিয়ন ডলার। জনসংখ্যা সাড়ে ৮ কোটি।

• অর্থনৈতিক শক্তি, প্রযুক্তিগত অগ্রগতি এবং সামরিক শক্তির সমন্বয়ের কারণে, দক্ষিণ কোরিয়া তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে। এর জিডিপি ১.৯৫ ট্রিলিয়ন ডলার এবং জনসংখ্যা ৫.১৭ কোটি।

• সপ্তম স্থানে রয়েছে ফ্রান্স। জিডিপি ৩.২৮ ট্রিলিয়ন ডলার। জনসংখ্যা ৬.৬৫ কোটি।

• জাপান রয়েছে অষ্টম স্থানে। এই দেশের জিডিপি ৪.৩৯ ট্রিলিয়ন ডলার। জনসংখ্যা সাড়ে ১২ কোটি।

• ১.১৪ ট্রিলিয়ন ডলার জিডিপি এবং ৩.৩৯ কোটি জনসংখ্যার দেশ সৌদি আরব রয়েছে নবম স্থানে।

• তালিকায় দশম স্থানে রয়েছে ইজরায়েল। এই দেশের জিডিপি ৫৫১ বিলিয়ন ডলার। জনসংখ্যা প্রায় ৯৪ লক্ষ।

ফোর্বসের এই তালিকায় ভারত রয়েছে দ্বাদশ স্থানে। ভারতের জিডিপি আনুমানিক ৩.৫৫ ট্রিলিয়ন ডলার এবং জনসংখ্যা ১৪৪ কোটি।


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া