শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

pune man robbed of gold chain after being lured via dating app

দেশ | 'ডেট' করতে গিয়ে জুটল বেদম মার, ডেটিং অ্যাপের ফাঁদে পড়ে সোনার চেন খোয়ালেন যুবক

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Akash Debnath ০৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ০১Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: গিয়েছিলেন স্বপ্ন সুন্দরীর দেখা পেতে। সুন্দরীর দেখা তো পেলেনই না, উল্টে জুটলো মারধর। ছিনতাই হয়ে গেল গলার সোনার চেনও। ডেটিং অ্যাপ-এর মাধ্যমে প্রতারণার আরও একটি ঘটনা ঘটল পুনের এক যুবকের সঙ্গে। আক্রান্ত ওই যুবক অভিযোগ দায়ের করেছেন পুনের মুন্ধোয়া থানায়।

ঠিক কী হয়েছিল সেদিন? পুনের হাদাপসর অঞ্চলের বাসিন্দা বছর ২৪-এর ওই যুবকের অভিযোগ, একটি ডেটিং অ্যাপের মাধ্যমে এক ব্যক্তির সঙ্গে আলাপ হয় তাঁর। প্রাথমিক আলাপচারিতার পর দেখা করার সিদ্ধান্ত নেন দু’জন। স্থির হয় হাদাপসর রেল স্টেশনের কাছে লক্ষ্মী লন বলে এক স্থানে দেখা করবেন তাঁরা। যুবক সময় মতো গন্তব্যে পৌঁছে যান। আর তার পরেই ঘটে বিপদ। যুবকের অভিযোগ জনা তিনেক অজ্ঞাতপরিচয় ব্যক্তি আচমকাই ঘিরে ধরে তাঁকে। শুরু হয় মারধর। যুবকের গলা থেকে সোনার চেন ছিনিয়ে নিয়ে চম্পট দেন তাঁরা। যুবকের দাবি, গলার চেনটির দাম অন্তত ৪০ হাজার টাকা।

মুন্ধোয়া থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ডাকাতি ও মারধরের মামলা রুজু করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে ওই অঞ্চলের সিসিটিভি ফুটেজ। প্রসঙ্গত, একই ধরনের অভিযোগ দিন দুয়েক আগেই উঠে এসেছিল গাজিয়াবাদ থেকে। ডেটিং অ্যাপের ফাঁদে পড়ে দেড় লক্ষ টাকা খুইয়েছিলেন এক যুবক। যে হারে ডেটিং অ্যাপের মাধ্যমে প্রতারণার ঘটনা বাড়ছে, তাতে এই ধরনের অ্যাপ ব্যবহারের সময় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া