সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

African country of Niger is using urine as fertilizer and it works lif

লাইফস্টাইল | সার কেনার টাকা নেই, মূত্র দিয়ে চাষ! তাতেই চমক! ফলন বাড়ল ৩০ শতাংশ

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Akash Debnath ০৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৭ : ৪৪Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: একদিকে চাষের জন্য প্রয়োজনীয় সেচ ব্যবস্থার অভাব, অন্যদিকে দারিদ্র্য। আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চলে খাদ্য সঙ্কট চরমে। তার উপর অধিকাংশ চাষিরই রাসায়নিক সার কেনার সামর্থ্য নেই। কঠিন পরিস্থিতিতে সাধারণ মানুষের মুখে খাদ্য জোগাতে উদ্ভাবনী এক পদ্ধতি বেছে নিয়েছেন আফ্রিকার নাইজার দেশের বিজ্ঞানীরা। চাষীদের সহযোগিতায় সারের বদলে ব্যবহার করা শুরু করেছেন মানুষের মূত্র! আর তাতেই সাফল্য। ফলন বৃদ্ধি হল একলাফে প্রায় ৩০ শতাংশ।


ইংল্যান্ড ও জার্মানির কিছু গবেষকের সঙ্গে যৌথ ভাবে এই বিচিত্র চাষাবাদ পদ্ধতি আবিষ্কার করেছেন নাইজারের বিজ্ঞানীরা। তাঁদের দাবি, মানুষের মূত্রে থাকে ইউরিয়া, সোডিয়াম, পটাশিয়ামের মতো একাধিক খনিজ উপাদান যা সঠিকভাবে ব্যবহার করতে পারলে রাসায়নিক সারের ঘাটতি পূরণ করা যেতে পারে। এই ভাবনা থেকেই ২০১৪ সাল থেকে পরীক্ষামূলক ভাবে মূত্রের প্রয়োগ করা শুরু করেন বিজ্ঞানীরা। পার্ল মিলেট নামক স্থানীয় একটি দানা শস্যের উপর প্রথম এই পদ্ধতি প্রয়োগ করা হয়।

বিশেষজ্ঞরা বলছেন প্রাচীন কিছু সভ্যতার ক্ষেত্রে মূত্রকে সার হিসেবে ব্যবহার করার কথা শোনা গেলেও এমন প্রত্যক্ষ প্রয়োগ বেশ বিরল। কিন্তু নাইজারের মতো দেশে এই উদ্ভাবন সত্যিই যুগান্তকারী হতে পারে। মূত্র ব্যবহারে যেমন রাসায়নিক পদার্থের থেকে সৃষ্ট বিষক্রিয়ার আশঙ্কা কমে তেমনই এর দামও অত্যন্ত কম। তাই দরিদ্র চাষিদের পক্ষে এই পদ্ধতি বেশ কার্যকর।

কী ভাবে ব্যবহৃত হয় মূত্র? নাইজারে মূলত মহিলা সমিতির সদস্যরা সাধারণ মানুষের থেকে মূত্র সংগ্রহের কাজ করেন। এর পর মূত্রের স্বাভাবিক বিষক্রিয়া দূর করার জন্য মুখ বন্ধ পাত্রে দুই থেকে তিন মাস সেই মূত্র সংরক্ষণ করে রেখে দেওয়া হয়। এর ফলে যে তরল পাওয়া যায় তাকে স্থানীয় ভাষায় বলে ‘ওগা’। এই ওগা প্রতি গাছ পিছু ২০০ মিলিলিটার হিসাবে প্রয়োগ করা হয়। অতিরিক্ত খরা হলে ৪০০ মিলিলিটার পর্যন্ত ব্যবহার করা যেতে পারে ওগা।


প্রাথমিক ভাবে চাষীদের একাংশের আপত্তি থাকলেও সস্তা এবং সহজলভ্য হওয়ায় ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই প্রক্রিয়া। এখন সমস্যা শুধু একটিই, ওগা তৈরির সময় নাকে আসে দুর্গন্ধ। তবে বিজ্ঞানীরা জানান, চেষ্টা করা হচ্ছে যাতে এই বিড়ম্বনাটিও দূর করে ফেলা যায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া