বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Dead body of a police staff found inside the City Civil Court

কলকাতা | সাত সকালে আচমকা গুলির শব্দ, আদালত চত্বরেই উদ্ধার বিচারকের দেহরক্ষীর দেহ, তদন্তে পুলিশ

AD | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৭ : ০৮Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: বিবাদী বাদে কলকাতা হাইকোর্টের পিছনে নগরদায়রা আদালতের চত্বর থেকে উদ্ধার হল এক পুলিশকর্মীর গুলিবিদ্ধ দেহ। বুধবার সকালে ওই পুলিশকর্মীর দেহ উদ্ধার হয়। মৃতের নাম গোপাল নাথ। আদালতেরই এক বিচারকের নিরাপত্তার দায়িত্ব সামলাতেন তিনি। তাঁর মাথায় গুলির আঘাত পাওয়া গিয়েছে। খুন না আত্মহত্যা তা তদন্ত করে দেখছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ।

বুধবার সকাল ৭টা নাগাদ আচমকা বিকট শব্দ পান স্থানীয়রা। কোর্ট চত্বরে গিয়ে তাঁরা গোপালের চেয়ারে বসা দেহ দেখতে পান। খবর দেওয়া হয় পুলিশে। দেহটিকে ময়নাতদন্তের জন্য কলকাতা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত লালবাজারের গোয়েন্দা বিভাগের আধিকারিক, ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞেরা। 

পুলিশ সূত্র খবর, মৃত দেহরক্ষীর দেহের কাছ থেকেই একটি ৯ এমএম পিস্তল উদ্ধার করা হয়েছে। সেটি তাঁরই সার্ভিস রিভলবার ছিল। পুলিশের প্রাথমিক অনুমান, ওই দেহরক্ষী নিজের সার্ভিস বন্দুক দিয়ে মাথায় গুলি করে আত্মঘাতী হয়েছেন। যদিও তাঁর মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া