সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৪ : ১৩Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: বন্দুকবাজের হানা এ বার সুইডেনে। মঙ্গলবার সুইডেনের ওরেব্রোতে একটি স্কুলপ্রাঙ্গণে গুলিবর্ষণের ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এই হামলাকে সুইডেনের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্দুকবাজের হানা হিসাবে বর্ণনা করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হামলাকারীরও মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কী কারণে এই হামলা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে মৃতের সংখ্যা ১০ জনের বেশি কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। ঘটনায় শোকপ্রকাশ করেছেন সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন৷
সুইডেনের রাজধানী স্টকহোম থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থিত একটি ছোট জনপদ ওবেরো। স্থানীয় সময় ১২টা ৩৩ মিনিটে এই হামলা চালানো হয়। ক্যাম্পাস রিসবার্গস্কায় এই গুলি চালানোর ঘটনাটি ঘটে, যা সুইডিশ ভাষায় কমভুক্স নামে পরিচিত প্রাপ্তবয়স্কদের জন্য একটি স্কুল। এটি তাঁদের জন্য যারা তাদের প্রাথমিক বা উচ্চশিক্ষা শেষ করেননি। ওই স্কুল লাগোয়া আরও অন্যান্য স্কুলও ছিল।
স্কুলের শিক্ষকরা জানিয়েছেন, তাঁরা আচমকা গুলির শব্দ শুনতে পান। অনেকে ভয় পেয়ে শ্রেণীকক্ষ থেকে পালিয়ে যান। অনেকে শ্রেণীকক্ষের ভিতরেই লুকিয়ে থাকেন। শিক্ষিকা মারিয়া পেগাডো বলেন, "আমি দেখলাম লোকেরা আহতদের টেনে বার করছে। প্রথমে একজন, তারপর আরও একজনকে। বুঝতে পারলাম ঘটনাটি খুবই গুরুতর।"
শহরের পুলিশপ্রধান রবার্তো এইড ফরেস্টের জানিয়েছে, বন্দুকধারীর গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। হতাহতের সঠিক সংখ্যা এখনই নিশ্চিত করে বলা কঠিন। গুলিবর্ষণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। মৃতদের মধ্যে হামলাকারীও রয়েছেন। মঙ্গলবার দুপুরে আততায়ীর ওবেরোতে আততায়ীর বাড়িতে হানা দেয় পুলিশ। তদন্তে জানা গিয়েছে, ওই ব্যক্তির কাছে বন্দুকের লাইসেন্স ছিল। তাঁর কোন অপরাধের অতীতও নেই। কী কারণে ওই ব্যক্তি এ হেন পদক্ষেপ করলেন তা খতিয়ে দেখছে পুলিশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?