সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | কর্মব্যস্ততায় নিজের জন্য সময় নেই? সারাদিনে মাত্র ১০ মিনিট এইভাবে যত্ন নিলেই থাকবে ত্বকের জেল্লা

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০৪ ফেব্রুয়ারী ২০২৫ ০১ : ১১Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: আধুনিক ব্যস্ত জীবনে সময়ের বড্ড অভাব! কাজ আর ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য রাখতে গিয়েই হিমশিম খাচ্ছেন বেশিরভাগ মানুষ। তার মধ্যে নিজের যত্ন যেন নেওয়াই হয় না! কিন্তু নিজেকে ভাল রাখাও যে জরুরি। কারণ গবেষণা বলছে, নিজের যত্ন নিলে ভাল থাকে মন। তখনই বাকি সকলকেও ভাল রাখা যায়। আর স্কিন কেয়ারও এই যত্নের একটি অংশ। যার জন্য খুব বেশি সময় নষ্ট করার প্রয়োজন নেই। মাত্র ১০ মিনিটেই ত্বকের যত্ন নিতে পারেন। তাহলে ধাপে ধাপে দেখে নিন কীভাবে দৈনন্দিন ত্বকের পরিচর্যা করবেন-

প্রথমে মুখ, গলা সোপ ফ্রি কোনও ফেসওয়াশ কিংবা ক্লিনজার দিয়ে ভাল করে পরিষ্কার করে নিন। ক্লিনজিংয়ের পর ত্বকের অতিরিক্ত ময়লা দূর করতে সাহায্য করে টোনিং। টোনিংয়ের জন্য আপনার ১ মিনিটের বেশি সময় লাগবে না। ত্বকের আর্দ্রতা ধরে রাখাতে টোনার খুবই উপযোগী। এটি ব্যবহার করলে আপনার ত্বকে সুরক্ষা স্তর তৈরি হয়। যা ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখে। 

ত্বককে টোন করার পরে, ওই ভেজা ত্বকেই লাগিয়ে নিন সিরাম। যা ত্বকের হাইড্রেশন এবং আর্দ্রতা বজায় রাখবে। আঙুলের ডগায় সিরামের মাত্র দুই বা তিন ফোঁটা নিয়ে আলতো করে মুখ এবং গলায় সমানভাবে লাগান।  

এরপর চোখের চারপাশের ত্বকের যত্ন নিন। হাইড্রেটিং আই ক্রিম বা ময়েশ্চরাইজার লাগান এবং আলতো করে ম্যাসাজ করুন। আন্ডার আই ক্রিম ব্যবহার করলে চোখের নীচের ডার্ক সার্কেল, ফোলাভাব, বলিরেখাও কমে। এবার ২ মিনিট বিশ্রাম নিন। এই সময়ে সিরাম এবং চোখের ক্রিম ত্বক ভালভাবে টেনে নেবে। 

স্কিনকেয়ার রুটিনের শেষ ধাপে ময়শ্চরাইজার লাগাতে ভুলবেন না। ময়শ্চরাইজার ত্বকে আর্দ্রতা আটকে রাখে। পরিমাণ মতো ময়শ্চরাইজার হাতে নিয়ে ভাল করে মুখে লাগান। তৈলাক্ত ত্বকেও ময়শ্চরাইজার লাগানো জরুরি। সেক্ষেত্রে জেল বেসড বা ওয়াটার বেসড ময়শ্চরাইজারও ব্যবহার করতে পারেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া