বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

how to get rid of body odor lif

লাইফস্টাইল | অল্প গরম পড়তেই শরীরে দুর্গন্ধ? খাদ্যাভ্যাসে বদল আনলেই কমবে সমস্যা

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Akash Debnath ০৪ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ৪৪Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: শীত চলে যেতে বসেছে। গরম যত বাড়ছে ততই বাড়ছে ঘাম এবং শরীরের দুর্গন্ধের সমস্যা। প্রসঙ্গত, ঘাম নিঃসরণ অতি প্রয়োজনীয় এবং স্বাভাবিক একটি জৈবিক প্রক্রিয়া। ঘামের মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ নির্গত হয়। পাশাপাশি এই প্রক্রিয়ার মাধ্যমে দেহের উষ্ণতা নিয়ন্ত্রিত হয়।

অনেক ক্ষেত্রেই দেখা যায় অতিরিক্ত ঘামের ফলে দেহে তৈরি হচ্ছে দুর্গন্ধ। সাধারণত খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার বদল কমিয়ে দিতে পারে এই সমস্যা। ঘামের দুর্গন্ধ কমাতে পর্যাপ্ত জল পান করার কোনও বিকল্প নেই। অতিরিক্ত ঘাম হলে সমানুপাতে পান করতে হবে বেশি পরিমাণ জলও। শরীরে জল কমে গেলে বর্জ্য পদার্থের ঘনত্ব বেড়ে যায়। ফলে বাড়ে দুর্গন্ধ। শুধু জল পান করাই নয়, রোজকার খাদ্যাভাসে কিছু বদল আনলেও কমতে পারে এই সমস্যা।

নিরামিষ খাবার বেশি খেলে কিছুটা কমতে পারে দুর্গন্ধ। গরম কালে মাংস খাওয়ার পরিমাণ কমিয়ে বেশি খেতে হবে মরসুমি ফল ও শাকসব্জি। কমাতে হবে তেল মশলার পরিমাণও। খেতে পারেন তাজা টমেটোর রস। টমেটোতে আছে 'অ্যাস্ট্রিনজেন্ট' যা ঘর্মগ্রন্থিকে সঙ্কুচিত করে। ফলে ঘামের দুর্গন্ধ কমে।


আপেল সিডার ভিনিগার ও ঘাম নিয়ন্ত্রণ করতে ও দুর্গন্ধ দূর করতে বেশ কার্যকর। চাইলে এই ভিনিগার সরাসরি ত্বকের উপর ব্যবহার করা যায়। এ ছাড়া খাবারে আপেল সিডার ভিনিগার নিয়মিত খেলে ত্বকের পিএইচ স্তর ঠিক থাকে, কমে যায় দুর্গন্ধ তৈরির আশঙ্কা।

ফাইবার সমৃদ্ধ খাবার খেলে পেটের সমস্যা কমে। পরিপাকের সমস্যা বেড়ে গেলে বর্জ্য পদার্থ নির্গত হতে সমস্যা হয়। এই ধরনের সমস্যা কমাতে কাজে আসতে পারে ফাইবার সমৃদ্ধ খাবার। গোটাশস্য, ডালিয়া ও ওটের মতো খাবার সহজে হজম হয়। ফলে পরিপাকের সমস্যা কমে। খাওয়া যেতে পারে বেরি, অ্যাভোক্যাডো ও আপেল। তবে মাথায় রাখবেন, অতিরিক্ত দুর্গন্ধ গভীর কোনও রোগের লক্ষণও হতে পারে। যদি কোনও টোটকা কাজে না আসে সেক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়াই বিচক্ষণতার পরিচয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া