রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | মন কাড়ল বুর্জ খলিফার অবাক করা ছবি, কী বললেন নেটিজেনরা

Sumit | ০৪ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ২৩Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: দুবাইয়ের বুর্জ খলিফা। এর নাম শুনলে সকলের মনে আনন্দ বয়ে আনে। আর এবার বুর্জ খলিফার নতুন ছবি সকলের সামনে এল। নাসার মহাকাশবিজ্ঞানী ডোনাল্ড রয় পিট মহাকাশ থেকে বুর্জ খলিফার ছবি তুলে পাঠালেন। 


ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে তোলা এই ছবি দেখে সকলেই আনন্দিত। দুবাইয়ের আকাশে বুর্জ খলিফাকে যে আলাদাভাবে চিনে নেওয়া কোনও ব্যাপার নয় সেটাই এই ছবিতে স্পষ্ট হয়েছে। নিজের এক্স হ্যান্ডেলে এই ছবি তিনি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, পৃথিবীর বৃহত্তম বাড়ি বুর্জ খলিফাকে মহাকাশ থেকেও চেনা যায়।


দুবাইয়ের এই ছবি দেখে সকলেই এই মহাকাশবিজ্ঞানীকে ধন্যবাদ জানিয়েছেন। ছবিটি নিয়ে দুবাইয়ের সরকার যথেষ্ট খুশি ব্যক্ত করেছেন। 


দুবাইয়ের কথা চিন্তা করলে সবার আগে যে ছবি চোখের সামনে ভেসে ওঠে সেটি হলো বুর্জ খলিফা। অনন্য ডিজাইন এবং উচ্চতার কারণে যে কারও মন কেড়ে নিতে সক্ষম বিশ্বের সবচেয়ে উঁচু এই ভবন।


তাই যারা একবার দেখেছে, চোখে ফেরাতে পারেনি। মরুর বুকে এমন একটি সুউচ্চ ভবন নির্মাণ এবং সব প্রতিকূলতার মধ্যেও ঠায় দাঁড়িয়ে থাকা বুর্জ খলিজা, মানুষের দক্ষতা ও ইঞ্জিনিয়ারিংয়ের অনন্য নজির।


মানব ইতিহাসে এর চেয়ে উঁচু আর কোনও ভবন এখনও নির্মিত হয়নি। অথচ মাত্র তিন সপ্তাহের ডিজাইনেই মরুভূমির বুক চিরে গড়ে তোলা হয়েছে বুর্জ খলিফাকে।


২০০০ দশকের শুরুর দিকে অ্যাড্রিয়ান স্মিথের দ্বারস্থ হয় রিয়েল এস্টেট কোম্পানি এমার প্রোপার্টিজ। সাংহাইয়ের ১ হাজার ৩৮০ ফুট উচ্চতার জিন মাও টাওয়ার, জিয়াংশুর ১ হাজার ৪৮০ ফুট উচ্চতার জাইফেং টাওয়ারের মতো সুউচ্চ ভবনের নকশা করেছেন স্মিথ।


ওয়াই-শেপের ট্রাইপারটাইট ফ্লোর জিওম্যাট্রি অনুসরণ করে বুর্জ খলিফার নকশা করা হয়েছে। প্রায় একই ধরনের নকশায় দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে স্যামসাং টাওয়ার প্যালেস থ্রি-র পেছনের কারিগরও স্মিথ। ৯৩ তলা হওয়ার কথা থাকলেও শেষপর্যন্ত এই ভবনটি ৭৩ তলা নির্মাণ করা হয়। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যের কথা মাথায় রেখে বুর্জ খলিফার নকশা তৈরি করেন স্মিথ। শেষ পর্যন্ত অনন্য এক নকশায় তৈরি হয় বুর্জ খলিফা।

 


সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক প্রাণকেন্দ্র দুবাইয়ে গড়ে উঠেছে বুর্জ খলিফা। যদিও বুর্জ খলিফা ঘিরে বর্তমান দুবাই সমৃদ্ধ হয়েছে। এখন বুর্জ খলিফাকে ঘিরে রয়েছে অফিস, দোকান, রেস্টুরেন্ট দুবাই মল। আবার বিশ্ববিখ্যাত বিভিন্ন ডিজাইনার রিটেইলারও বুর্জ খলিফার আশপাশে ব্যবসা খুলেছে। যখন বুর্জ খলিফা তৈরি করা হয়, তখন আশপাশে তেমন কিছুই ছিল না। অথচ আজ দুবাই এক আলো ঝলমলে নগরী হয়ে উঠেছে।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া