শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ০৪ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ৫১Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: টাটা মোটরসের নতুন পদে যোগ দিলেন রতন টাটার ‘বন্ধু’ শান্তনু নাইডু। নতুন পদে যোগ দিয়েই তিনি এই বিষয়ে ব্যবসায়িক পোস্ট সংক্রান্ত ওয়েবসাইট লিঙ্কড ইন–এ একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন।
সেখানে তিনি জানিয়েছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে টাটা মোটরসের জেনারেল ম্যানেজার, হেড স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভস পদে বসতে চলেছি।’ তিনি একইসঙ্গে এও জানিয়েছেন, তাঁর বাবা টাটা মোটরসের প্ল্যান্ট থেকে সাদা শার্ট এবং নেভি ব্লু প্যান্ট পরে বাড়ি ফিরতেন। আর তিনি জানলায় তাঁর জন্য অপেক্ষা করতেন। আজ তিনিই সে জায়গায় দাঁড়িয়ে আছেন।
শান্তনু নাইডু ২০১৪ সালে সাবিত্রীবাই ফুলে পুনে বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেন। ২০১৬ সালে কর্ণেল বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ পাশ করেন। এরপর ২০১৮ সালে শান্তনু নাইডু রতন টাটার সহকারি হিসেবে কাজ শুরু করেন। তিনি একবার গান গেয়েছিলেন রতন টাটার জন্মদিনে। সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
কীভাবে বন্ধুত্ব গড়ে উঠেছিল রতন টাটা এবং শান্তনু নাইডুর মধ্যে?
পেশায় অটোমোবাইল ইঞ্জিনিয়ার শান্তনু ২০১৪ সালে গৃহহীন কুকুরদের রক্ষা করার জন্য একটি পরিকল্পনা তৈরি করেছিলেন। কুকুরদের জন্য তাঁর এই ভালবাসা রতন টাটার দৃষ্টি আকর্ষণ করেছিল। সেই থেকেই তিনি ধীরে ধীরে টাটা গোষ্ঠীর পরামর্শদাতা হয়ে ওঠেন।
শান্তনু তাঁর আই ক্যাম আপন আ লাইটহাউস বইতে টাটার ব্যবসায়িক উত্তরাধিকারকে ছাড়িয়ে তাদের অপ্রত্যাশিত বন্ধুত্বের ব্যক্তিগত বেশ কিছু গল্প শেয়ার করেছেন। একটা সময়ে শান্তনু টাটা ভারতে বসবাসকারী বয়স্কদের সাহায্য করার জন্য গুডফেলোস নামে একটি সংস্থা শুরু করেছিলেন। তাতে অংশীদারি হয়েছিলেন রতন টাটা নিজেও। পরবর্তীতে ২০২১ সালে রতন টাটা সেই মালিকানা ছেড়ে দেন। জানা যায়, উইলে টাটা নাইডুর শিক্ষাঋণও মকুব করেছিলেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?