শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ০৪ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ৫০Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: ভয়ঙ্কর কাণ্ড মুম্বইয়ের স্কুলে। ক্লাস করছিল চতুর্থ শ্রেণির এক ছাত্রী। জানা গিয়েছে, হঠাৎই এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি স্কুলে ঢুকে তাকে ইনজেকশন দিয়ে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে জানুয়ারির ৩১ তারিখ। এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই ছড়িয়েছে চাঞ্চল্য। আচমকা কে স্কুলে ঢুকে এই কা্ণ্ড ঘটাল তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।
জানা গিয়েছে, ওই পড়ুয়ার মা-বাবা পুরো বিষয়টি মুম্বই পুলিশকে জানান। পুলিশ বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে জানার জন্য পাঁচটি দল গঠন করে। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই তারা স্কুলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও সন্দেহভাজন ব্যক্তিকে স্কুলের মধ্যে দেখতে পাওয়া যায়নি।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর মেয়েটির বাবা-মা তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নিয়ে যান। এরপর থানায় অভিযোগ দায়ের করেন বাচ্চাটির বাবা মা। সূত্রে খবর, আহত ওই বাচ্চার বয়স নয় বছর। ওই বাচ্চার কাছে জানতে চাওয়া হলে সে পুলিশের কাছে জবানবন্দি জানায়, সে ক্লাস করছিল। হঠাৎই এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ইনজেকশন দেয় তাকে। প্রথমে কিছু টের না পেলেও হঠাৎ জ্বলুনি হতে শুরু করে তার।
এরপর বাড়ি গিয়ে বাবা-মাকে জানায় সে। তবে ওই বাচ্চার বাবা-মা কোনও যৌন নির্যাতন বা শারীরিক নির্যাতনের অভিযোগ করেননি। মুম্বই পুলিশ জানিয়েছে, যে মেয়েটির অবস্থা স্থিতিশীল এবং ইনজেকশনের ফলে তার কোনও বড়সর ক্ষতি হয়নি। পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?