সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০৪ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ৪১Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: ক্যানসারের। শব্দটি শুনলেই যেন গলার কাছে দলা পাকিয়ে আসে। এই মারণব্যাধি মহামারির চেয়ে কোনও অংশে কম নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী, বর্তমানে পৃথিবীতে মৃত্যুর দ্বিতীয় বৃহত্তম কারণ ক্যানসার। প্রতি ৬ জনের মধ্যে ১ জনের ক্যানসারের কারণে প্রাণ হারাচ্ছেন। ক্রমশ লাফিয়ে বাড়ছে এই রোগে আক্রান্তের সংখ্যা। তবে বিশেষজ্ঞদের মতে, কিছুটা সতর্কতা অবলম্বন করলে এই মারণ রোগ থেকে নিজেকে রক্ষা করা সম্ভব। যার জন্য প্রয়োজন সঠিক খাদ্যাভাস ও জীবনযাপন মেনে চলা। তাহলে দৈনন্দিন জীবনে কী কী পরিবর্তন আনলে ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি আটকানো যায়, জেনে নেওয়া যাক-
ধূমপান ও মদ্যপান- ধূমপান কিংবা মদ্যপানে আসক্ত হলে গলা, মুখগহ্বর, ফুসফুস সহ ১৪ রকম ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-র মতে, বেশ কয়েক বছর ধূমপান ত্যাগ করলে তাৎপর্যপূর্ণভাবে ক্যানসারের ঝুঁকি কমিয়ে ফেলা যায়। সঙ্গে কমাতে হবে মদ্যপানও। সেক্ষেত্রে নেশাত্যাগ করতে চাইলে কাউন্সেলিং কিংবা অন্য কোনও থেরাপির সাহায্য নিতে পারেন।
ওজন নিয়ন্ত্রণ- মারণ রোগকে আটকাতে ওজন নিয়ন্ত্রণে রাখা জরুরি। ওজন অত্যধিক বেড়ে গেলে ক্যানসারের ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়। যার জন্য স্বাস্থ্যকর খাওয়া ও নিয়মিত শরীরচর্চা করা প্রয়োজন।
স্বাস্থ্যকর খাওয়াদাওয়া- ক্যানসারকে প্রতিরোধ করতে ডায়েটের বড় ভূমিকা রয়েছে। বিশেষ করে শাকসবজি, ফল বেশি করে খেতে হবে। সঙ্গে গোটা শস্য, ডাল, বিভিন্ন ধরনের বীজ, বাদামের মতো স্বাস্থ্যকর ফ্যাট খাওয়া উচিত। গবেষণায় দেখা গিয়েছে, উদ্ভিদজাত খাবার খাওয়ার অভ্যাসে ক্যানসারের ঝুঁকি ৪৭ শতাংশ কমে যায়।
প্রক্রিয়াজাত খাবার- সময় বাঁচাতে আজকাল 'রেডি টু ইট' প্রক্রিয়াজাত খাবারের প্রতি ঝোঁক বেড়েছে। কিন্তু এই ধরনের খাবারে কৃত্রিম চিনি ও সোডিয়াম থাকে। যা খেলে যেমন ওজন বাড়ে, তেমনই যোগ রয়েছে ক্যানসারেরও।
শারীরিকভাবে সচল থাকুন- গবেষণায় দেখা গিয়েছে, নিয়মিত শরীরচর্চা করলে ৩০-৫০ শতাংশ ক্যানসারের ঝুঁকি কমে যায়। বিশেষত ব্রেস্ট, কোলন, এন্ডোমেট্রিয়াল ক্যানসারকে অনেকাংশে আটকানো যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ, সপ্তাহে কমপক্ষে ১৫০ মিনিট ব্যয়াম করা জরুরি। যার মধ্যে রোজ ৩০ মিনিট হাঁটা এক্সালেটরের বদলে সিঁড়ি ব্যবহার করা, বাড়িতে যোগা অভ্যাস, সপ্তাহান্ত সাইক্লিং কিংবা সাঁতার কাটতে পারেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?