সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | এ যেন নাকের বদলে নরুন, চিনা ওয়েবসাইটে ড্রিল মেশিনের অর্ডার দিয়ে মার্কিন নাগরিক হাতে পেলেন চমকে দেওয়া জিনিস

RD | ০৪ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ০৩Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: চিনা এক ওয়েবসাইট থেকে ড্রিল মেশিনের অর্ডার দিয়েছিলেন এক মার্কিন ব্যক্তি। কিন্তু, ওই মেশিন এসে পৌঁছল না, বদলে হাতে এল ড্রিল মেশিনের কাগজে ছাপা ছবি! যা নিয়েই নেটপাড়ায় শোরগোল পড়েছে। 

নিউ ইয়র্ক পোস্টের একটি প্রতিবেদন অনুসারে, ৬৮ বছর বয়সী সিলভেস্টার ফ্র্যাঙ্কলিন গত নভেম্বর মাসে চিনা অনলাইন মার্কেটপ্লেস আলি এক্সপ্রেস থেকে ৪০ ডলার খরচ করে প্রেসার ওয়াশার-সহ একটি ড্রিল মেশিন কিনেছিলেন। ভেবেছিলেন কম দামে ভাল জিনিস পেয়ে গিয়েছেন তিনি।

গত ডিসেম্বরে সিলভেস্টারের হাতে একটি প্যাকেট এসে পৌঁছয়। যা খুলতেই অবাক হয়ে যান সিলভেস্টার ফ্র্যাঙ্কলিন। দেখেন ড্রিল মেশিনের পরিবর্তে তাঁর হাতে একটি ভাঁজ করা ছবি এবং একটি স্ক্রু পৌঁছেছে। সিলেভেস্টার বলেন, "আমি প্রায় ৪০ ডলার দিয়েছিলাম। অর্ডার হাতে পৌঁছতে দেখি আসল ড্রিল মেশিন নয়। উল্টে একটি ড্রিল মেশিন ও স্ক্রুয়ের ছবি এসেছে। এতে আমি খুব বিরক্ত হয়েছিলাম। আমি তাৎক্ষণিকভাবে টাকা ফেরতের জন্য তাদের সঙ্গে যোগাযোগ করি।" 

তবে টাকা ফেরতের জন্য লড়াই ছিল হতাশাজনক। সিলভেস্টার ফ্রাঙ্কলিন সমাধানের জন্য বিক্রেতার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন কিন্তু এখনও পর্যন্ত টাকা ফেরত পাননি। এতেই হতাশ ওই মার্কিন ব্যক্তি। তিনি বলেন, "এটা ভাল না। এটা সত্যিই খারাপ। সকলেই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি।"

৬৮ বছর বয়সী ব্যক্তি সিলভেস্টার অনলাইন বিক্রেতাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, "কাউকে প্রতারণা করো না। আমি প্রতারণার শিকার হতে পছন্দ করি না। কারণ যদি তুমি তোমার টাকা খরচ করো, তাহলে তুমি যা দিয়েছো তা পেতে চাইবে।"

অদ্ভুত এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একজন নেটিজেন ব্যঙ্গাত্মকভাবে মন্তব্য করেছেন, "অন্তত তারা একটি স্ক্রু পাঠিয়েছে - হয়তো তারা আশা করে যে সে নিজেই ড্রিলটি তৈরি করবে!" আরেকজন ব্যঙ্গ করেছেন, "আলি এক্সপ্রেস এমনই, আর কি চাও? পুরো ড্রিলটি টু ডি-তে পাঠানো হয়েছে।'"

কেউ কেউ ফ্র্যাঙ্কলিনের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন, একজন লিখেছেন, "এই কারণেই আমি এইসব  অনলাইন মার্কেটপ্লেস থেকে কখনও কিছু কিনি না। আগেই শিক্ষা পেয়েছি!" আরেকজন হতাশ ব্যবহারকারী তাদের নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করে লিখেছেন, "আমার সঙ্গেও এইরকম ঘটনা একবার ঘটেছিল, কিন্তু পরিবর্তে আমি একটি হ্যান্ডব্যাগের ছবি পেয়েছি। এই বিক্রেতাদের জবাবদিহি করতে হবে।" একজন নেটিজেন রসিকতা করে বলেছেন, "ওই ছবি প্রিন্ট করলে হয়তো সে টাকা ফেরত পেতে পারে।"

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া