শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
TK | ০৪ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ৪৭Titli Karmakar
আজকাল ওয়েবডেস্ক: শিশুকন্যাকে নৃশংসভাবে খুন সৎ মায়ের। শ্বাসরোধ করে আট বছরের শিশুকন্যাকে খুন করল সৎ মা। এখানেই শেষ নয়, শিশুর দেহ পোড়ানোর চেষ্টা পর্যন্ত করেছিল অভিযুক্ত মা। শিশুর পরিবারের তরফে অভিযোগ পেয়ে পুলিশ তল্লাশি অভিযান চালাতেই সন্ধান মেলে শিশুর মৃতদেহের। তদন্ত নেমে পুলিশ জানতে পারে খাটের তলায় কাঠের একটি বক্সের মধ্যে শিশুর দগ্ধ দেহ ভরে রেখেছিল সৎ মা। অভিযুক্তের বয়ানের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করেছে তাঁকে। ঘটনাটি ঘটেছে বিহারের বক্সার জেলার নয়া ভোজপুর গ্রামে।
জানা গেছে, শিশুটির বাবা পাপ্পু গোন্ড গাজিয়াবাদে কাজ করেন। প্রথম স্ত্রী করোনার সময়ে মারা যাওয়ায় তিনি সীমাদেবীর সঙ্গে ফের দ্বিতীয়বার বিয়ে করেন। শিশুর বড়দিদি পুলিশের কাছে অভিযোগ করেছেন, সৎ মা শিশুকে কথায় কথায় মারত। সামান্য ভুল হলেই আর রক্ষা থাকতো না শিশুর।
আচমকাই শিশুটি নিখোঁজ হয়ে যাওয়ায় কাকা শনিবার নিকটবর্তী থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে শিশুটির খোঁজ চালাতে পুলিশ তল্লাশি অভিযান চালায়। শেষমেশ বাড়ি থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার হয়। সন্দেহের তালিকায় থাকা সৎ মাকে পুলিশ জেরা করতেই সে ভেঙে পড়ে। অপরাধের কথা স্বীকার করে। সীমাদেবী পুলিশের কাছে স্বীকার করেছেন, শিশুটি অঙ্গনবাড়ি থেকে দুপুর একটার সময় ফিরতেই তাঁকে শ্বাসরোধ করে মেরে আগুন দিয়ে পোড়ানোর চেষ্টা করেছিল সে। পুলিশ মৃত শিশুর দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?