সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | ক্রমশ কমবয়সিদের মধ্যে বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি! চরম বিপদ এড়াতে বুঝুন এই ৮ লক্ষণ

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০৪ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ৫৫Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, অনিয়মিত জীবনযাপন, শরীরচর্চার অভাব সহ বিভিন্ন কারণে শরীরে কামড় বসাচ্ছে জটিল রোগ। অল্প বয়সেই বাড়ছে ওবেসিটি, কোলেস্টেরল, থাইরয়েডের মতো সমস্যা। আর সেই সব রোগের হাত ধরে পাল্লা দিয়ে বাড়ছে হৃদরোগে আক্রান্তের সংখ্যাও। বিশেষ করে কোভিড পরবর্তী সময়ে ভারতীয়দের মধ্যে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি বেড়ে যাওয়া নজরে এসেছে। বিশেষজ্ঞদের মতে, হার্ট অ্যাটাক হওয়ার আগে শরীরে বেশ কিছু উপসর্গ দেখা যায়। যা বুঝে সাবধান হলে অনেকাংশেই বিপদ এড়ানো সম্ভব। তাহলে কোন কোন লক্ষণ দেখলে আগে থেকে সাবধান হবেন? জেনে নিন-

১. বুকে ব্যথা: হৃদরোগের ক্ষেত্রে সাধারণত বুকের মাঝখানে প্রচণ্ড ব্যথা অনুভূত হয়। ধীরে ধীরে যা চোয়ালে অথবা বাম কাঁধ ও হাতে ছড়িয়ে পড়তে থাকে। এই রকম ব্যথা অনুভব করলেই এড়িয়ে যাওয়া উচিত নয়।

২. শ্বাসকষ্ট ও দম ফুরিয়ে যাওয়া: যদি হঠাৎ করে শ্বাস নেওয়ার সমস্যা দেখা দেয়, তবে তা মোটেও অবহেলা করা উচিত নয়। মনে রাখবেন, অল্পতেই দম ফুরিয়ে যাওয়া, মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়াও হার্ট অ্যাটাকের উপসর্গ হতে পারে।

৩. অতিরিক্ত ঘাম হওয়া: অতিরিক্ত ঘাম হওয়া হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ। বিশেষ করে ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে বুকে ব্যথা হওয়া ছাড়াও অতিরিক্ত ঘাম, বুক ধড়ফড়, হঠাৎ শরীর খারাপ লাগতে শুরু করলে অব্যশই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। 

৪. কাশি: দীর্ঘদিন কাশির সমস্যা এবং সাদা বা ঘোলাটে কফ বের হলেও সতর্ক হন। যদিও কাশি সব সময় হার্ট অ্যাটাকের লক্ষণ নাও হতে পারে। তবে কফের সঙ্গে নিয়মিত রক্ত বের হলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থেকেই যায়। 

৫. অনিয়মিত পালস রেট: প্রায়ই কোনও কারণ ছাড়া আপনার পালস রেট ওঠা-নামা করে? তবে তা চিন্তার কারণ হতে পারে! কারণ হার্ট অ্যাটাকের আগে এমনটা হয়ে থাকে।

৬. অজ্ঞান হয়ে যাওয়া: যদি কাজ করার মধ্যে আপনি প্রায়ই হঠাৎ করে অজ্ঞান হয়ে যান, তা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে নিন।

৭. তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়া: আপনি কি অল্পতেই ক্লান্ত হয়ে পড়েন? কিছুক্ষণ কাজ করলে বুক ধড়ফড় করে? বিশেষ করে মহিলাদের হার্টের সমস্যার এটি প্রধান লক্ষণ ।

৮. মাথা ব্যথা: হার্ট অ্যাটাকের অন্যতম লক্ষণ হল প্রচণ্ড মাথা ব্যথা। তাই নিয়মিত মাথা ব্যথা হলে তাতেও অবহেলা করা উচিত নয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া