সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ক্ষমতা এসেই ভারতীয়দের তাড়াতে শুরু করলেন ট্রাম্প, বিমান ভর্তি করে ফেরৎ পাঠানো হচ্ছে দেশে

RD | ০৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ৩৫Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: অবৈধ ভারতীয় অভিবাসীদের বিরুদ্ধে পদক্ষেপ করল ট্রাম্প প্রশাসন। সোমবার ২০৫ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে নিয়ে একটি মার্কিন সামরিক বিমান ইতিমধ্যেই পাঞ্জাবের অমৃতসরের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে সূত্রের খবর। সি-১৭ বিমানটি সান আন্তোনিও থেকে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছে। ফেরৎ পাঠানোর আগে সকলের পরিচয় যাচাই করা হয়েছিল বলেও মার্কিন প্রশাসনের তরফে জানা গিয়েছে। ভারতের উদ্দেশ্যে আসা বিমানটি জ্বালানি ভরার জন্য জার্মানির রামস্টেইনে থামার সম্ভাবনা রয়েছে।

তবে, মার্কিন দূতাবাসের তরফে অবৈধ ভারতীয়দের সে দেশ থেকে ফেরৎ পাঠানোর বিষয়টি নিশ্চিৎ করা হয়নি। তবে, মার্কিন প্রশাসনের এক মুখপাত্র জানিয়েছেন যে, আমেরিকা তার সীমান্ত সুরক্ষিত রাখতে মরিয়া। অভিবাসন আইন কঠোর করা হয়েছে এবং অবৈধ অভিবাসীদের দেশ থেকে ফেরৎ পাঠাচ্ছে। তিনি বলেছেন, "এই পদক্ষেপের মাধ্যমে স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে যে অবৈধ অভিবাসী রাখার কোনও ঝুঁকি নেওয়া হবে না।"

ডোনাল্ড ট্রাম্প মসনদে বসতেই আমেরিকায় অনুপ্রবেশকারী হঠাও অভিযান শুরু হয়েছে। শয়ে শয়ে অভিবাসী সামরিক বিমানে আমেরিকার বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানায় ট্রাম্প প্রশাসন। এখনও পর্যন্ত ছ'টি বিমানে করে আমেরিকা থেকে বের করা হয়েছে অভিবাসীদের। লাতিন আমেরিকার দেশগুলিতেই মূলত অভিবাসীদের ফেরানো হয়েছে। প্রথমে অভিবাসী বোঝাই বিমান গ্রহণ করতে চায়নি কলম্বিয়া। পরে ট্রাম্পের হুঁশিয়ারির মুখে পড়ে পিছু হটতে হয়েছে কলম্বিয়াকে।

প্রেসিডেন্ট ট্রাম্পের শপথের পর থেকেই মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই) প্রায় ১৮ হাজার অবৈধ ভারতীয় নাগরিকের একটি প্রাথমিক তালিকা তৈরি করে। যার মধ্যে ১৫ লক্ষ ব্যক্তিকে অপসারণের জন্য চিহ্নিত করা হয়। 

পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুসারে, প্রায় ৭,২৫,০০০ ভারত থেকে আসা অবৈধ অভিবাসী মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন। আমেরিকায় অবৈধ অভিবাসীদের সংখ্যার নিরিখে ভারতের স্থান তৃতীয়, মেক্সিকো এবং এল সালভাদরের পরেই। ট্রাম্পের শপথের পর থেকেই অবৈধ ভারতীয়  অভিবাসীরা প্রতিদিন মার্কিন যুক্তরাষ্ট্রে ভয় এবং অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছেন।

গত মাসে নয়াদিল্লি জানিয়েছিল যে, আমেরিকায় বসবাসকারী অবৈধ অভিবাসীদের ভারত গ্রহণ করতে প্রস্তুত। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন যে, "আমাদের কোনও নাগরিক যদি আমেরিকায় অবৈধভাবে থাকে এবং যদি আমরা নিশ্চিত হই যে তাঁরা আমাদের দেশেরই, তবে আমরা সর্বদা তাদের বৈধভাবে ভারতে প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত।"

রাষ্ট্রপতি ট্রাম্প জানুয়ারিতে বলেছিলেন যে, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে আগত ভারতীয় অভিবাসীদের ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে যা সঠিক তা করবেন।" সম্প্রতি দুই নেতার মধ্যে ফোনালাপের পর এই মন্তব্য করা হয়।

টেক্সাসের এল পাসো এবং ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে মার্কিন কর্তৃপক্ষ কর্তৃক আটক ৫ হাজারের বেশি অভিবাসীকে ফেরত পাঠানোর জন্য পেন্টাগন বিমান পরিষেবাও শুরু করেছে। এখন পর্যন্ত, সামরিক বিমানগুলি গুয়াতেমালা, পেরু এবং হন্ডুরাসে অভিবাসীদের ফেরৎ নিয়ে গিয়েছে। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া