শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ১৬Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: দিল্লি নির্বাচনকে সামনে রেখে বুধবার প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহাকুম্ভে গিয়ে সেখানে সাধুসন্তদের সঙ্গেও কথা বলবেন তিনি। তবে এই সময়ে মহাকুম্ভে যাওয়ার অন্য তাৎপর্যও রয়েছে প্রধানমন্ত্রীর। সম্প্রতি সঙ্গম সংলগ্ন মহাকুম্ভ মেলা এলাকায় অমৃত স্নান চলাকালীন ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। যা নিয়ে তোলপাড় হয়ে যায় গোটা দেশ। জানা গিয়েছে, এই দুর্ঘটনায় অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছেন এবং প্রায় ৬০ জন আহত হয়েছেন। ঘটনায় কুম্ভমেলার নিরাপত্তা এবং ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে যা নিয়ে কেন্দ্রের বিরোধিতায় সরব হয়েছেন বিরোধীরা।
এই পরিস্থিতিতে বুধবার প্রয়াগরাজে যাচ্ছেন মোদি। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী সকাল ১০:০৫ নাগাদ প্রয়াগরাজ বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে তিনি ১০:১০ নাগাদ ডিপিএস হেলিপ্যাডে যাত্রা করবেন এবং ১০:৪৫ নাগাদ পৌঁছবেন অরিয়াল ঘাটে। সেখান তিনি ১০:৫০ নাগাদ একটি নৌকায় চড়ে সঙ্গম ঘাটে পৌঁছবেন তিনি। সকাল ১১:০০ থেকে ১১:৩০ পর্যন্ত ত্রিবেণী সঙ্গমে স্নান করার কথা রয়েছে তাঁর। ১১:৪৫ নাগাদ নৌকায় অরিয়াল ঘাটে ফিরে এসে ডিপিএস হেলিপ্যাডের দিকে যাত্রা করবেন মোদি। দুপুর ১২:৩০ নাগাদ প্রয়াগরাজ বিমানবন্দর থেকে ফিরে যাবেন প্রধানমন্ত্রী।
পবিত্র স্নান করার পাশাপাশি সাধুসন্তদের সঙ্গে কথাও বলবেন মোদি। পদপিষ্ট হওয়ার ঘটনা নিয়ে পর্যালোচনা করবেন তিনি। কথিত আছে, ৫ ফেব্রুয়ারি হিন্দুধর্মে সাধারণত মাঘ অষ্টমী ও ভীষ্ম অষ্টমী পালন করে থাকেন মানুষ। মাঘ অষ্টমী হল হিন্দু মাসের অষ্টম দিন, যেখানে প্রায়শই প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান, দান ও ধ্যান করা হয়। অন্যদিকে, ভীষ্ম অষ্টমী মহাভারতের চরিত্র ভীষ্ম পিতামহের স্মৃতিতে পালিত হয়ে থাকে। জানা যায়, ভীষ্ম পিতামহ তীরের বিছানায় শায়িত থাকাকালীন উত্তরায়ণ এবং শুক্লপক্ষের প্রবেশের সময় মৃত্যু হয়। সে কারণে এই সময়ে ভীষ্ম অষ্টমী পালন করা হয়ে থাকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?